Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ জমি সংক্রান্ত বিরোধে অবস্বরপ্রাপ্ত স্কুলশিক্ষককে পিটিয়ে জখম
ঢাকা বিভাগীয় সংবাদ

জমি সংক্রান্ত বিরোধে অবস্বরপ্রাপ্ত স্কুলশিক্ষককে পিটিয়ে জখম

By iNews DeskOctober 7, 20232 Mins Read

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে জমি সংক্রান্ত বিরোধে মো. কাঞ্চন বিশ্বাস (৬৪) নামের অবস্বরপ্রাপ্ত এক স্কুল শিক্ষককে পিটিয়ে মারাত্বক আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় স্কুল শিক্ষককে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ব্যপারে এগারো জনের নাম উল্লেখ করে হরিরামপুর থানায় মামলা করেছেন উপজেলার রামকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যাললে সাবেক প্রধান শিক্ষক মো. কাঞ্চন বিশ্বাসের স্ত্রী জুলিয়া আক্তার।

জমি সংক্রান্ত বিরোধে অবস্বরপ্রাপ্ত স্কুলশিক্ষককে পিটিয়ে জখম

Advertisement

মামলায় আসামীরা হলেন, ১. আন্নাছ কাজী (৪০), ২. বজলু কাজী (৪০), ৩. লুৎফর রহমান(৪২), ৪. আক্কাস কাজী (৪২), ৫. মাহাব আলী(৪২), ৬.নাজমুল কাজী (২০), ৭. নূরে আলম সিদ্দিকী (৩৮), ৮. নূরুল ইসলাম (৪৫), ৯.সেকান্দার (৪০), ১০. রাব্বী (২০) ও ১১.অর্পন (১৮)।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর রাত নয়টার দিকে হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জ বাজার থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন রামকৃষ্নপুর সরকারী প্রাথমিক বিদ্যাললে সাবেক প্রধান শিক্ষক মো. কাঞ্চন বিশ্বাস। এরপর তিনি বাড়ির পার্শবর্তী পিয়াজচর এলাকায় পৌছানো মাত্র রাস্তার পাশে বাঁশঝাড়ের ভেতর উৎপেতে থাকা আসামীরা তার উপর অর্তকিত হামলা চালায়। এ সময়ে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে মানিকগঞ্জ সদর হাসপাতাল এরপর অবস্থার অবনতি হলে কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে ভর্তি করে।

মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা.আরশ্বাস উল্যাহ বলেন, আহত কাঞ্চন বিশ্বাসের অবস্থা এখন আগের চেয়ে ভাল আছে। চাপা ধরনের মারপিট করায় তার সারা শরীলে ব্যাথা বেশ কিছুদিন থাকবে এবং ডানপায়ে লাঠির আঘাতে গুরুত্বর জখম প্রাপ্ত হয়েছে। হাসপাতাল থেকে বাড়ি গেলেও তাকে দীর্ঘদিন বিশ্রামে থাকতে হবে।

হাসপাতালে গিয়ে ভুক্তভোগী মো. কাঞ্চন বিশ্বাসের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার বাড়ির পাশে ১৫ শতাংশ জমি নিয়ে পাশের বাড়ির আন্নাছ কাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসা হয়েছিল। কিন্তু অভিযুক্তরা হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের ঘনিষ্ট অনুসারী হওয়ায় তারা বিচার মানেন না। এক তরফা ভাবে আমার জমি তারা দখলে নিতে চান।

তিনি বলেন, গত মাসের ২৭ তারিখ তার ছেলে জুলহাস বিশ্বাসকে আন্নাছের পরিবারের লোকজন বেধরক মারধর করেছে। সেই সময়ে তাদের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরী করেছিলাম। সেই জের ধরে তারা আমাকে মারধর করেছে। আমি বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছি।

এ বিষয়ে মামলায় আসামী করা আন্নাছ কাজীর সঙ্গে বার বার মোবাইল ফোনে যোগাযোগ করে কথা বলা সম্ভব হয়নি।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, এ বিষয়ে মামলা রজু হয়েছে। আসামীদের মধ্যে একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa