Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চুরি যাওয়া ১০ লাখ টাকা ফিরে পেলেন অবসরপ্রাপ্ত শিক্ষক
ঢাকা বিভাগীয় সংবাদ

চুরি যাওয়া ১০ লাখ টাকা ফিরে পেলেন অবসরপ্রাপ্ত শিক্ষক

By Saiful IslamMay 25, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : ফরিদপুরে পোস্ট অফিস ও ব্যাংকে টাকা তুলতে আসা বয়স্ক নারী-পুরুষদের টার্গেট করে তাদের অর্থ কৌশলে চুরি অথবা ছিনিয়ে নিতো একটি চক্র। ওই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরির ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
চুরি যাওয়া ১০ লাখ টাকা ফিরে পেলেন অবসরপ্রাপ্ত শিক্ষক

Advertisement

এই টাকা জেলার মধুখালী উপজেলার মো. হাতেম মোল্যা (৬০) নামে সদ্য অবসরপ্রাপ্ত এক শিক্ষকের।

গত ৮ মে এই শিক্ষক ফরিদপুর পোষ্ট অফিস থেকে জমাকৃত ১০ লাখ টাকা তুলে নিজ বাড়ির উদ্দেশে লোকাল বাসে রওনা দেন। পথে দেখতে পান তার ব্যাগের চেইন খোলা এবং টাকা নেই। এরপর দ্রুত কোতয়ালী থানায় এসে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার এস আই মাসুদ ফকির তদন্ত কাজ শুরু করেন। সহযোগীতা করেন এস আই মো. শামীম হাসান। পরে দুজন কর্মকর্তাই পোস্ট অফিসের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে টাকা উদ্ধার করতে সক্ষম হন।

সোমবার (২৩ মে) ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের প্রেস বিফ্রিংয়েএ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা।

তিনি জানান, তদন্ত দল রোববার (২২ মে) রাতে সদর উপজেলার ডোমরাকান্দি গ্রামের জাহিদুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন। এসময় জাহিদুল টাকা চুরির কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য মতে, তার বাড়ি থেকে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে জাহিদুলের স্বীকারোক্তি অনুযায়ী তথ্য প্রযুক্তির সহায়তার অপর সহযোগী ফরিদপুর সদর উপজেলার কবিরপুর গ্রামের আবুল হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাড়ি থেকে চুরির বাকি ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকের চুরি যাওয়া ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনায় ৩ জন জড়িত ছিলেন। দুই জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা আন্ত:জেলা চোর ও পকেটমার চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন এ পেশার সাথে জড়িত। তারা বিশেষ করে সরকারি পোস্ট অফিস, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে আসা বয়স্ক নারী ও পুরুষদের টার্গেট করে বিভিন্ন কায়দায় তাদের কাছ থেকে অর্থ ও মালামাল হাতিয়ে নিতো।

গত এপ্রিল মাসের ১১ তারিখে সহকারি প্রধান শিক্ষক মো. হাতেম মোল্যা অবসরে যান। সারা জীবনের সঞ্চয়কৃত টাকা চুরি হয়ে যাওয়ায় তিনি একেবারেই ভেঙে পড়েছিলেন। চুরি যাওয়া টাকা উদ্ধার করায় তার দুশ্চিন্তা দূর হয়েছে। তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

প্রেস বিফ্রিংকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এম এ জলিল, মামলার তদন্ত কর্মকর্তা এস আই মাসুদ ফকির ও এস আই মো. শামীম হাসান সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টাকার লোভে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ভারতের পতিতালয়ে বিক্রি!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026

Latest News

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa