অকালেই থেমে গেল উঠতি অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী-এর পথচলা। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।

দিব্যাঙ্কা

Advertisement

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, উত্তরপ্রদেশের বিনোদন জগতে পরিচিত মুখ ছিলেন দিব্যাঙ্কা। বুলন্দশহর-এ জন্ম নেওয়া এই অভিনেত্রী পরিবারসহ গাজিয়াবাদ-এ বসবাস করতেন।

মঙ্গলবার রাত প্রায় ৮টার দিকে হঠাৎ মাথা ঘোরা শুরু হয় তার। কিছুক্ষণের মধ্যেই তিনি বাসার ভেতরে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার সকালে গাজিয়াবাদে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে প্রযোজক জিতু, শিল্পী বিকাশসহ আঞ্চলিক চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান।

শিক্ষাজীবনেও তিনি ছিলেন মেধাবী। চৌধুরী চরণ সিংহ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আঞ্চলিক বিনোদন অঙ্গনে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছিলেন দিব্যাঙ্কা। বিশেষ করে মাসুম শর্মা-র সঙ্গে একাধিক সংগীতচিত্রে কাজ করে দর্শকদের নজর কাড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিল তার উল্লেখযোগ্য জনপ্রিয়তা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.