Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!
ঢাকা বিভাগীয় সংবাদ

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

By Saiful IslamFebruary 5, 2026Updated:February 5, 20262 Mins Read

সাইফুল ইসলাম : মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে।

Rita

জানা গেছে, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছনকা এলাকায় একটি দরবার শরীফে আয়োজিত ওরশ অনুষ্ঠানে অশ্লীল নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওকে কেন্দ্র করেই আফরোজা খানম রিতার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

গত সোমবার সাটুরিয়া উপজেলার ছনকা মোল্লাপাড়া দরবার শরীফ প্রাঙ্গণে ওরশ উদযাপন কমিটির উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলীশ মাখনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরোজা খানম রিতা। তিনি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য প্রদান শেষে ঘটনাস্থল ত্যাগ করেন।

Advertisement

তবে স্থানীয় সূত্র জানায়, আফরোজা খানম রিতা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগেই ওরশ উদযাপন কমিটির পক্ষ থেকে সেখানে অশ্লীল নাচের আয়োজন করা হয়। বিষয়টি জানতে পেরে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলীশ মাখন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে নাচ বন্ধ করে দেন।

স্থানীয়রা জানান, রিতার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি কুচক্রী মহল তার নামের ব্যানার অপসারণ না করেই ওই অশ্লীল নাচের আয়োজন করে। এ আয়োজনের সঙ্গে আফরোজা খানম রিতার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এমনকি তিনি ওই নাচের বিষয়ে সম্পূর্ণ অনবগত ছিলেন এবং সে সময় ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন না। তবে ইউনিয়ন যুবদলের সভাপতি জয়নুল আবেদীন ওই সময় সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে রিতার নাম ব্যবহার করে ওই নাচের ভিডিও ছড়িয়ে দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিতার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালাচ্ছে বলেও তারা মনে করেন। তাদের মতে, এ ধরনের অপপ্রচারে রিতার জনপ্রিয়তায় কোনো প্রভাব পড়বে না।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলীশ মাখন বলেন, “ওরশ অনুষ্ঠানে নাচের আয়োজনের বিষয়টি আমার জানা ছিল না। আমি অনুষ্ঠানে উপস্থিত হয়েই বিষয়টি জানতে পারি এবং সঙ্গে সঙ্গে নাচ বন্ধ করে দিই। রিতা আপা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই এটি বন্ধ করা হয়। তিনি ওই নাচ সম্পর্কে কিছুই জানেন না। অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত ছিল। তিনি সেখানে বক্তব্য দিয়ে চলে যান। স্থানীয় জনগণের ব্যাপক সমর্থন দেখে একটি কুচক্রী মহল তার নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa