Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ব্রিটিশ সিএস অনুযায়ী চিহ্নিত হবে নদী
জাতীয়

ব্রিটিশ সিএস অনুযায়ী চিহ্নিত হবে নদী

By Saiful IslamAugust 28, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : এবার ব্রিটিশ সরকারের প্রস্তুতকৃত ম্যাপ বা ক্যাডাস্ট্রাল সার্ভে (সিএস) অনুযায়ী ৫০০ নদ-নদীর সীমানা চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা। সম্প্রতি নদী কমিশনের একটি সমীক্ষা অনুযায়ী নদী দখলদারদের তালিকা প্রকাশ করলে তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। পরে ওই তালিকা যাচাই-বাছাইয়ের জন্য জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়।

অন্যদিকে যে পদ্ধতিতে ওই সমীক্ষা করা হয়েছিল- তা ভুল ছিল বলে প্রতীয়মান হয় সমীক্ষা-পরবর্তী বিশ্লেষণে। একপর্যায়ে ব্যর্থ হয় ওই সমীক্ষা। এরপর ব্রিটিশ সিএস অনুযায়ী ৫০০ নদ-নদীর সীমানা নির্ধারণের উদ্যোগ নেয় সরকার। যদিও জাতীয় নদী রক্ষা কমিশনের (এনআরসিসি) খসড়া তালিকায় দেশে নদ-নদী রয়েছে ৯০০-এরও বেশি। এদিকে নতুন করে নেওয়া ৫০ কোটি টাকার প্রকল্পের আওতায় ১৮৮০ থেকে ১৯৪০ সালে ব্রিটিশ সরকারের প্রস্তুতকৃত ম্যাপ (সিএস) অনুযায়ী ৫০০ নদ-নদীর সীমানা চিহ্নিতের উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। আর এ কাজের দায়িত্ব দেয়া হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ)। উদ্যোগটির প্রশংসা করে নদীসংশ্লিষ্টরা বলছেন, আরও আগেই এ ধরনের উদ্যোগ নেয়া দরকার ছিল। পাশাপাশি সমীক্ষার কাজটি নির্ভুল ও দ্রুত সময়ে করারও আহ্বান তাদের।

নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের ৫০০ নদ-নদীর সীমানা চিহ্নিত করার একটি প্রকল্প একনেকে পাস হওয়ার অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা।

এ প্রসঙ্গে জানতে চাইলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল বলেন, ‘নৌপরিবহন মন্ত্রণালয় দেশের নৌপথ সংরক্ষণের কাজ করে। আমার মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএর রুলস অব বিজনেস অনুযায়ী নদী চিহ্নিত করাও আমাদের কাজ। সে অনুযায়ী দেশের ৫০০ নদ-নদী চিহ্নিত করার একটি প্রকল্প নিয়েছি।’

মোস্তফা কামাল আরও বলেন, ‘সিএস ম্যাপ অনুযায়ী প্রত্যেক উপজেলার ম্যাপগুলো যুক্ত করে নদীর সীমানা চিহ্নিত করা হবে। যদি নদীর জায়গায় কোনো বাড়িঘর থাকে তা ভেঙে দিয়ে খনন করা হবে। সে যা-ই থাকুক না কেন নদী খনন করতেই হবে। প্রধানমন্ত্রী বলেছেন, মানুষের শরীরের শিরা-উপশিরা যেমন গুরুত্বপূর্ণ, দেশের জন্য নদীও সে রকম গুরুত্বপূর্ণ। রক্তপ্রবাহ বন্ধ হলে যেমন মানুষ বাঁচে না, তেমনি নদী ভরাট হয়ে গেলে দেশও মরুভূমি হয়ে যাবে।’

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, নদ-নদীর সীমানা নির্ধারণের বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়। দেশের ৫০০ নদ-নদীর সীমানা চিহ্নিত করার প্রকল্প বিআইডব্লিউটিএকে দেয়ার ব্যাপারে আলোচনা হয়েছে, যেখানে অন্যান্য স্টেকহোল্ডারও ছিলেন। বিষয়টি নিয়ে এ সময় সবাই নিজেদের মতামত দেন। নদীর সীমানা নির্ধারণে জাতীয় নদী রক্ষা কমিশন, জরিপ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তর অল্পবিস্তর কাজ করেছে বলেও উল্লেখ করা হয় ওই বৈঠকে। তাই এ প্রকল্পের কাজে অন্যান্য সংস্থার প্রতিবেদনগুলো আমলে নেয়ার পরামর্শ দেন সভার সদস্যরা। কাজটি করতে গিয়ে কী কী জটিলতা তৈরি হতে পারে সে বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে।

দেশের নদ-নদী দখলদারদের তালিকা তৈরিতে ২০১৭ সালের জুলাইয়ে তিন বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নিয়েছিল জাতীয় নদী রক্ষা কমিশন। সেই কাজ এখনো শেষ করা যায়নি। সিএস রেকর্ডে চিহ্নিত সব নদ-নদীর অবস্থান এখন আগের জায়গায় নেই জানিয়ে প্রকল্পসংশ্লিষ্টরা জানান, পানি আইনে নদীর সীমানা ও ফোরশোরকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। আবার আলোচিত প্রকল্পটিতে দখলদারদের চিহ্নিত করতে শুধু পানি আইন নয়, বন্দর আইন ও ভূমি আইনেরও সহায়তা নেয়া হয়েছিল। পাশাপাশি দখলদার চিহ্নিত করতে জিপিএস ব্যবহার ও সরজমিন পরিদর্শনও করা হয়েছিল। সবশেষে ৩৭ হাজার ৩৯৬ নদ-নদী দখলদারকে চিহ্নিতও করা হয়, যা পরবর্তী সময়ে নদী রক্ষা কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছিল। কিন্তু কোনো যাচাই না করেই সে তালিকা ওয়েবসাইট থেকে মুছে দেয়া হয়। এমনকি প্রকল্পের প্রতিবেদনও গ্রহণ করেনি কমিশন।

অন্যদিকে দেশের সব নদ-নদীর তালিকা, বিভাগওয়ারি দখলদারদের তালিকা ও নদী দখলমুক্ত করতে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, সে সম্পর্কে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। নদী ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, দেশের নদ-নদীর অভিভাবক নদী রক্ষা কমিশন- এনআরসিসি। উচ্চ আদালতের ঘোষণায়ও এ কথা বলা হয়েছে। নদ-নদীর দখলদারদের চিহ্নিত করে তাদের উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করাই এনআরসিসির প্রধান কাজ। যদিও দেশের নদ-নদীর দখল ও দূষণ রোধে সংস্থাটির সফলতা প্রায় শূন্যের কোটায়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় অনুযায়ী চিহ্নিত নদী ব্রিটিশ সিএস হবে
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Police a

নারী পুলিশকে চড় দিলেন জুমা, ভিডিওতে যা দেখা গেল

February 6, 2026
আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

February 6, 2026
শুল্কমুক্ত সুবিধা

জাপানে ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

February 6, 2026
Latest News
Police a

নারী পুলিশকে চড় দিলেন জুমা, ভিডিওতে যা দেখা গেল

আইনশৃঙ্খলা বাহিনী

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি : প্রেস উইং

শুল্কমুক্ত সুবিধা

জাপানে ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

Guli biddo

কেউ গুলিবিদ্ধ নয়, দাবি পুলিশের

শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

ক্ষমতা

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

জাবের

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

আইডি কার্ড

ভোটার আইডি কার্ড অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন?

ক্ষমতা

প্রায় ১০ লাখ নতুন চাকরির প্রতিশ্রুতি বিএনপির

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.