Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সড়কের ইট তুলে বাড়ি নিয়ে যাচ্ছে গ্রামবাসী
বরিশাল বিভাগীয় সংবাদ

সড়কের ইট তুলে বাড়ি নিয়ে যাচ্ছে গ্রামবাসী

By Shamim RezaOctober 9, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতায় সড়ক খুঁড়ে সড়কের মালামাল তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। একই সড়কে পানি উন্নয়ন বোর্ড মাটির কাজ এবং এলজিইডি সড়ক পাকাকরণের কাজ করলেও কারও মধ্যে কোনো সমন্বয় না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ইট

Advertisement

তবে প্রতি মাসে সরকারের উন্নয়ন সংস্থাগুলো নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা হলে এ ধরনের অর্থ অপচয় কিংবা সরকারি সম্পদ নষ্ট হতো বলে মত স্থানীয়দের।

সম্প্রতি পটুয়াখালী সদর উপজেলার ইটাবাড়িয়া ইউনিয়নের ধনখালী গ্রামে গিয়ে দেখা যায়, স্থানীয়রা মিলে সড়কের কার্পেটিং খুঁড়ে ইট, খোয়া, বালি নিয়ে যাচ্ছেন। যে যার মতো পারছে সড়ক থেকে খোয়া এবং কার্পেটিংয়ের স্তর তুলে নিয়ে যাচ্ছেন। কারও হাতে গামলা কিংবা কারও মাথায় বস্তা।

খোঁজ নিয়ে জানা যায়, পায়রা নদী পাড়ের এই গ্রামকে বন্যার হাত থেকে রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের নির্মাণ করা বেড়িবাঁধের ওপর বেশ কয়েক বছর আগে কার্পেটিং সড়ক নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। তবে সম্প্রতি সেই পাকা সড়কের ওপর মাটি ফেলে বাঁধ উঁচু করার কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। ২০২৪-২৫ অর্থবছরের আপদকালীন তহবিলের ২১ লাখ ৮২ হাজার টাকা ব্যয় করে ২৫০ মিটার এলাকায় বাঁধের ওপর ১.২ মিটার মাটি ফেলে উঁচু করার কথা রয়েছে। এমন খবরেই যে যার মতো রাস্তা খুঁড়ে নিয়ে যাচ্ছে।

স্থানীয়রা বলছেন, যেহেতু রাস্তার ওপর মাটি পড়বে, সেহেতু মাটির নিচে ইট, খোয়া দিয়ে লাভ কী। এজন্য তারা সড়কের মালামাল তুলে নিয়ে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা চুন্নু খান বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের লোকজন যখন আসছে তখন আমরা বলেছিলাম রাস্তার বাইরের পাশ দিয়ে আপনারা উঁচু কইরা দেন। এতে কইরা আমাদের পাকা রাস্তাও থাকবে, আর পানিও ঢোকতে পারবে না। কিন্তু পানি উন্নয়ন বোর্ড এখন এই পাকা রাস্তার ওপর মাডি দেতে আছে। হেই লগ্যা সবাই ইট, খোয়া বালি লইয়া গেছে। এহন তো আমাদের কপালে আর পাকা রাস্তা জোডবে না। এই মাডির রাস্তা দিয়া চলা চলতি করতে হইবে।’

একই এলাকার বাসিন্দা মনির সিকদার বলেন, ‘এখন তো আমাদের ভোগান্তির কোনো শ্যাষ থাকবে না। এহানে একটা প্রাইমারি স্কুল আছে। ছোট ছোট পোলাপান এই মাডি-কাদার রাস্তা দিয়া কেমনে আশা যাওয়া করবে? সব দেশে কাঁচা রাস্তা পাকা হয়, আর মোগো গ্রামে পাকা রাস্তা কাঁচা হইলো।’

অনুসন্ধানে জানা যায়, দুই দপ্তরের মধ্যে কোনো সমন্বয় না থাকায় এই জটিলতার সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বাঁধ তৈরি করার পর স্থানীয় সরকার বিভাগ বাঁধের ওপর পাকা সড়ক নির্মাণ করে। এমন পরিস্থিতিতে নতুন করে বাঁধ উঁচু করার উদ্যোগ নিলে পানি উন্নয়ন বোর্ড এলজিইডি কর্তৃপক্ষকে অবহিত না করেই কাজ শুরু করে।

এ বিষয় জানতে চাইলে এলজিইডির পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীর বলেন, ‘আমরা পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর জনস্বার্থে পাকা রাস্তা করি। পানি উন্নয়ন বোর্ড যদি বাঁধটি উঁচু করার আগে আমাদের মৌখিক কিংবা লিখিতভাবে অবহিত করতো, তাহলে আমরা সড়কে যেসব মালামাল ছিল তা এক স্থানে সরিয়ে রাখতাম। পরে বাঁধ উঁচু করার কাজ শেষ হলে বাঁধের ওপর খোয়া-বালিসহ অন্য মালামাল ফেলে রোলার দিয়ে সমান করলে মানুষ চলাচল করতে পারতো। কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাদের অবহিত করেনি’

বিকাশ গ্রাহকদের জন্য বিশাল সুখবর

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের সময় এই এলাকার বাঁধের ওপর থেকে পানি প্রবাহিত হয়েছে এবং বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে কারণে আপদকালীন কাজ হিসেবে আমরা বাঁধ উঁচু করছি। এছাড়া আমরা বাঁধ তৈরি করলেও এলজিইড কর্তৃপক্ষ যখন বাঁধের ওপর কোনো পাকা সড়ক তৈরি করে তারা আমাদের কাছ থেকে এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) নেয়নি। তবে ভবিষ্যতে আমরা এ সম্পর্কে সচেতন থাকবো।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026
সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

June 29, 2026
Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

June 29, 2026

Latest News

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa