Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গ্রামের রাস্তায় চলাচল করে রবিউলের হেলিকপ্টার
বিভাগীয় সংবাদ রাজশাহী

গ্রামের রাস্তায় চলাচল করে রবিউলের হেলিকপ্টার

By Saiful IslamMarch 4, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আদাচাকি গ্রামের ক্বারি রবিউল ইসলাম তালুকদার। দীর্ঘদিনের প্রচেষ্টায় তিনি একটি হেলিকপ্টার তৈরি করেছেন। তবে তার হেলিকপ্টারে প্রাণ ফিরে পায়নি এখনো। হেলিকপ্টারটি গ্রামের রাস্তায় চলাচল করলেও আকাশে উড়াতে পারেনি, তার স্বপ্ন এখন আকাশে উড়ানো। ৬৩ বছর বয়সী রবিউলের তৈরি হেলিকপ্টার দেখতে দূরদূরান্ত থেকে মানুষ দেখতে আসেন প্রতিনিয়ত।

ক্বারী এয়ারলাইন্স

Advertisement

জানা যায়, পেশায় তিনি মসজিদের ইমাম। তার আর্থিক অনটন লেগেই থাকে, তবু তিনি চেষ্টা করছেন তার হেলিকপ্টার যেন আকাশে উড়ে। সেই লক্ষেই তিনি কাজ করে যাচ্ছেন। তার হেলিকপ্টার আকাশে উড্ডয়নের শখ দীর্ঘদিনের, কিন্তু সাধ আছে সাধ্য নেই। তিনি হেলিকপ্টারের মূল গঠন তৈরি করেছেন। আপাতত হেলিকপ্টারের সামনে এবং পেছনে চাকা লাগিয়ে রাস্তায় ব্যাটারি দিয়ে চালান। তার হেলিকপ্টার যখন রাস্তা দিয়ে চলে তখন উৎসুক জনতা ভিড় জমায়।

যদি কোনো আর্থিক পৃষ্ঠপোষকতা পান তাহলে হয়তো হেলিকপ্টারটি সত্যি আকাশে উড়াতে পারবে এমনটাই ধারণা তার।

রবিউলের হেলিকপ্টারটি প্রায় দশ ফুট লম্বা এবং একজন মানুষ চালক হিসেবে ভেতরে বসা যায়। তার হেলিকপ্টারে বিশাল দুটি পাখা অ্যালুমিনিয়ামের শিট দিয়ে তৈরি করেছেন। হেলিকপ্টারের সামনের অংশে প্লাস্টিক ব্যবহার করেছেন এবং পেছনে লোহা দিয়ে তৈরি। যখন চালানো হয় তখন হেলিকপ্টারের মতই শব্দ হয়।

স্থানীয়রা জানান, ক্বারি রবিউল ইসলাম মসজিদে ইমামতি করলেও অনেক আগে থেকেই ভিন্ন কিছু তৈরি করার চেষ্টা করেন। তিনি সচ্ছল না হওয়ায় তার বিভিন্ন সময়ের আবিষ্কারের প্রচেষ্টা সফল করতে পারেনি। আমাদের বিশ্বাস তাকে যদি সবকিছুর সঠিক যোগান দেওয়া যায় তাহলে হয়তো তার দ্বারা অনেক কিছুই তৈরি করা সম্ভব। তার হেলিকপ্টার দেখতে মানুষ দেশের বিভিন্ন এলাকা থেকে আসে। তার হেলিকপ্টারটি আমাদের গ্রামের রাস্তা দিয়ে চলাচল করে, তিনি আপাতত ব্যাটারি দিয়ে তার হেলিকপ্টার চালান।

রবিউল ইসলাম বলেন, আমি দীর্ঘদিনের চেষ্টায় হেলিকপ্টারের মূল বডি তৈরি করেছি। সামনের অংশে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং পেছনের অংশ লোহা দিয়ে তৈরি। আমার হেলিকপ্টারটিকে আকাশে উড্ডয়নের পরিকল্পনা রয়েছে। তবে আমি অর্থনৈতিক অবস্থার কারণে আমার তৈরি হেলিকপ্টারের যন্ত্রাংশ ক্রয় করতে পারছি না। আমার এটা তৈরি করতে প্রায় ৬০ হাজার টাকার মতো ব্যয় হয়েছে। তবে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি সরকার অনুমতি দেয় এবং আর্থিকভাবে কোনো মাধ্যমে পৃষ্ঠপোষকতা পাই তাহলে হয়তো আমার তৈরি হেলিকপ্টারটি একদিন আকাশে উড়াতে পারবো। আমি এটি প্রাথমিকভাবে তৈরি করেছি। আরও উন্নত ও আধুনিক যন্ত্রাংশ ব্যবহার করবো যদি আমি আর্থিক পৃষ্ঠপোষকতা পাই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa