আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় একটি সিটি কাউন্সিলের প্রশাসনিক দায়িত্বে থাকা রোবট সিঁড়ি থেকে পড়ে গিয়ে অকেজো হয়ে গেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো এটিকে “আত্মহত্যা” বলে অভিহিত করেছে। কাজের চাপের কারণে রোবটটি স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিলো কি-না, এমন প্রশ্নও তুলেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

robot

Advertisement

দক্ষিণ কোরিয়ার গুমি সিটি কাউন্সিলের হয়ে রোবটটি প্রশাসনিক কাজ করত বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়, রোবটটি দৈনিক নথি সরবরাহ, শহরে প্রচারণার কাজ এবং স্থানীয় বাসিন্দাদের তথ্য প্রদানের সঙ্গে জড়িত ছিল।

গুমি সিটি কাউন্সিল জানিয়েছে, তাদের “রোবট কর্মকর্তা” গত সপ্তাহে দুই মিটার উঁচু সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। এরপর থেকে সেটি অকেজো হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২৬ জুন) দুর্ঘটনার আগে রোবটটিকে একই জায়গায় বারবার ঘুরপাক খাচ্ছিল।

তবে রোবটটির পড়ে যাওয়ার সঠিক কারণ নিয়ে এখনও তদন্ত চলছে বলে জানিয়েছেন সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা।

তিনি বলেন, “রোবটটির ভেঙে যাওয়া টুকরো সংগ্রহ করা হয়েছে এবং কোম্পানি সেটি বিশ্লেষণ করবে।”

অন্য একজন কর্মকর্তা বলেন, “রোবটটি আমাদের মতোই সিটি হলের অংশ হিসেবে বিবেচিত হত। এটি নিষ্ঠার সাথে কাজ করেছে।”

২০২৩ সালের আগস্টে শহরটিতে প্রথমাবের মতো প্রশাসনিক দায়িত্বে রোবটটি নিয়োগ করা হয়।

শরীর গরম করে দেবার মত ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

রোবট ওয়েটারদের জন্য পরিচিত ক্যালিফোর্নিয়া-ভিত্তিক রোবোটিক্স স্টার্টআপ বিয়ার রোবোটিক্স এটি তৈরি করেছিল। রোবটটি সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কাজ করত এবং এর নিজস্ব সিভিল সার্ভিস অফিসার কার্ড ছিল। এটি লিফট ব্যবহার করতে পারত এবং স্বাধীনভাবে মেঝেতে চলাচল করতে পারত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.