Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রহস্যে ঘেরা হামাস প্রধানকে নিয়ে দিশেহারা ইসরায়েলি গোয়েন্দারা
আন্তর্জাতিক

রহস্যে ঘেরা হামাস প্রধানকে নিয়ে দিশেহারা ইসরায়েলি গোয়েন্দারা

By Shamim RezaSeptember 23, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় এক বছর ধরে মাত্র ১৪১ বর্গমাইলের গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইতোমধ্যে ৪১ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। তবে এত হত্যা ও ধ্বংসযজ্ঞ চালালেও তাদের টার্গেট কিন্তু আরেকজন। দীর্ঘদিনের এই যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদল হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হন্যে হয়ে খুঁজছে ইসরায়েলি সেনারা। তাদের সঙ্গে স্বাভাবিকভাবে কাজ করছে প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। এমনকি তিনি জীবিত নাকি মৃত, তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি ইসরায়েলি গোয়েন্দারা।

gaza

Advertisement

তবে দীর্ঘ দিন ধরে ইয়াহিয়া সিনওয়ার লোকচক্ষুর আড়লে। মাস দুয়েক আগে ইসরায়েলি হামলায় ইসমাইল হানিয়া প্রাণ হারালে হামাসের হাল ধরেন তিনি। এত বড় দায়িত্ব নেয়ার পরও তিনি প্রকাশ্যে আসেননি। এমন পরিস্থিতিতে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমে দাবি করা হচ্ছে, ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বিমান হামলায় নিহত হতে পারেন। তার মৃত্যুর বিষয়টি ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোও তদন্ত করছে। তবে তার মৃত্যু নিশ্চিত করার মতো শক্ত কোনো প্রমাণ তাদের হাতে এখনো নেই।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী, ইয়াহিয়া সিনওয়ার দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে। বিষয়টি মোটেও স্বাভাবিক নয়। এ কারণে তার মৃত্যু ঘিরে আরও জল্পনা-কল্পনা ডালপালা মেলেছে।

ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কান, হারেৎজ, মারিভ ও ওয়াল্লা নিউজের মতো সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, গাজায় বিমান হামলার সময় ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন—এ ধরনের একটি সম্ভাবনা নিয়ে তদন্ত করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মিলিটারি ইন্টেলিজেন্স ডিরেক্টরেট। তবে ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের ধারণা, ইয়াহিয়া সিনওয়ার এখনো বেঁচে আছেন। তবে তিনি চুপ-চাপ আছেন।

সরকারি টাকায় হজ বন্ধ চেয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা করে হামাস যোদ্ধারা। তাদের হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়। ২৫০ জনের বেশি ইসরায়েলিকে গাজায় বন্দি করে নিয়ে আসেন হামাস যোদ্ধারা। আর এই হামলার মাস্টারমাইন্ড হিসেবে ধরা হয় ইয়াহিয়া সিনওয়ারকে। এই হামলার পর থেকেই তিনি গাজার নীচে ভূগর্ভস্থ সুড়ঙ্গে লুকিয়ে আছেন। শুধু যুদ্ধবিরতি বা বন্দিবিনিময় আলোচনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বার্তা আদান-প্রদানের সময় পুনরায় আবির্ভূত হন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

July 15, 2026
USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

July 15, 2026
সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

July 15, 2026

Latest News

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa