আন্তর্জাতিক ডেস্ক : আজ থেকে প্রায় ৭০০ বছর আগে ইউরোপে আধুনিক ঘড়ির আবিষ্কার হয়। এর আগে মিশরীয়রা সূর্য ঘড়ি ব্যবহার করত। তবে ঘড়ি আবিষ্কারের পর থেকেই এটি বাম থেকে ডান দিকে ঘুরে সময়ের জানান দেয়। আর যদি ডান থেকে বামে ঘোরে তাহলে তা হবে স্বাভাবিকের থেকে উল্টো। ঘড়ির কাঁটা উল্টো ঘোরার মতোই একটি ‘ঘুরন্ত’ গ্রামের খোঁজ পেয়েছিলেন বিজ্ঞানীরা। যেটি পাঁচ হাজার বছর আগে গড়ে উঠেছিল বর্তমানে স্লোভাকিয়ায়।

রহস্যময় গ্রাম

Advertisement

প্রস্তর যুগে এমন এক রহস্যময় ঘটনা ঘটেছিল, যার সমাধান করতে অন্তত পাঁচ হাজার বছর লেগে গেল বিজ্ঞানীদের! একটা আস্ত গ্রাম এমন ভাবেই তৈরি হয়েছিল, যা দেখলে মনে হবে যেন তা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে চলেছে। সেই ঘুরন্ত গ্রামের রহস্যেরই সমাধান হল। সম্প্রতি ‘প্লস ওয়ান’ নামে এক পত্রিকায় তা প্রকাশিত হয়েছে। কেন এ ভাবে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরার মতো গড়ে উঠেছিল গ্রামটি, তার প্রকৃত কারণ প্রকাশিত হয় ওই পত্রিকায়।

বর্তমান স্লোভাকিয়ায় অবস্থিত ভ্রাবেলে প্রস্তর যুগের ওই গ্রামের সন্ধান পান বিজ্ঞানীরা। গ্রামটিতে অদ্ভুত একটি বৈশিষ্ট্য লক্ষ্য করেন তারা। গ্রামের বাড়িগুলো প্রতিটিই একটু একটু করে বাঁ দিক ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে। প্রথম বাড়ির পর দ্বিতীয় যে বাড়ি গড়ে তোলা হয়েছিল, সেটি প্রথম বাড়ির সমান্তরাল ভাবে না করে একটু বাঁ দিক ঘেঁষে তৈরি করা হয়েছিল। ঠিক তেমনই তৃতীয় বাড়ি আবার দ্বিতীয় বাড়ির থেকেও একটু বাঁ দিক ঘেঁষা। এ ভাবেই গ্রামের সমস্ত বাড়ি তৈরি করা হয়েছিল।

কেন এ রকম ভাবে বাড়িগুলো বানানো হয়েছিল, তার কারণ অনুসন্ধান করতে গিয়ে নানা মতবাদ সামনে উঠে এসেছে। গবেষকরা অনুমান করেছিলেন, ডান দিক দিয়ে জোরে বয়ে আসা হাওয়ার গতি থেকে বাঁচতেই এ ভাবে সামান্য বাঁ দিক ঘেঁষে বানানো হয়েছিল বাড়িগুলো।

অনেকের ধারণা, সূর্যের আলো পেতেই প্রথম বাড়ির ঠিক পিছনে না বানিয়ে খানিক বাঁ দিকে দ্বিতীয় বাড়ি বানানো হয়েছিল। প্রকৃত কারণ সম্পূর্ণ ভিন্ন। প্রকৃত কারণ বোঝানোর জন্য ‘সিউডোনেগলেক্ট’ শব্দটি ব্যবহার করেন বিজ্ঞানীরা। জীববিদ্যায় ব্যবহৃত একটি শব্দ ‘সিউডোনেগলেক্ট’।

বিজ্ঞানীরা জানান, বেশিরভাগ মানুষের মধ্যেই এই বিষয়টি লক্ষ করা যায়। ব্যাপার কী? বিজ্ঞানীরা দেখেছেন, বেশিরভাগ মানুষকে কোনো লাইনের মাঝখান চিহ্নিত করতে দিলে, তারা যে বিন্দু নির্দিষ্ট করে থাকেন, সেটি সামান্য বাঁ দিক ঘেঁষেই হয়ে থাকে।

মাঝ সমুদ্রে ভেসে বেড়ানো ৪টি ভৌতিক জাহাজ

একটি অনুভূমিক রেখা এঁকে কয়েক জনকে তার মাঝখান চিহ্নিত করতে দিয়ে এই বিষয়টি পর্যালোচনাও করেছেন বিজ্ঞানীরা। সবটাই আসলে মানুষের মস্তিষ্কের খেল। এই বিষয়টিই নাকি ঘটেছিল প্রস্তর যুগে গড়ে ওঠা গ্রামে। প্রথম বাড়ির সঙ্গে ঠিক পিছনে সমান্তরাল ভাবে দ্বিতীয় বাড়ি তৈরি করতে গিয়ে মাঝখান স্থির করতে পারা যায়নি। সামান্য বাঁ দিক ঘেঁষে তৈরি হয় দ্বিতীয় বাড়ি। একই ঘটনা ঘটেছিল তৃতীয়, চতুর্থ এবং পরবর্তীকালে গড়ে ওঠা বাড়িগুলিতে। পরবর্তীকালে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এই সমস্যায় আর পড়তে হয় না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.