Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন ‘রইদ’ সিনেমায় যুক্ত হলো কানাই দাস বাউলের শেষ রেকর্ড করা গান
বিনোদন

‘রইদ’ সিনেমায় যুক্ত হলো কানাই দাস বাউলের শেষ রেকর্ড করা গান

By Mynul Islam NadimMay 8, 20262 Mins Read

পশ্চিমবঙ্গের প্রখ্যাত বাউল সাধক কানাই দাস বাউল আর নেই। গত ১৮ এপ্রিল তিনি পরলোকগমন করেন। মৃত্যুর ১৮ দিন পর তাঁর কণ্ঠে গাওয়া নতুন গান ‘মন ছাড়া কী মনের মানুষ রয়’ প্রকাশিত হয়েছে, যা ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে আবেগের সাড়া ফেলেছে। গানটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রইদ’-এ যুক্ত করা হয়েছে।

কানাই দাস

Advertisement

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় ‘রইদ’ ও বঙ্গর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। সিনেমার জন্য বিশেষভাবে তাঁর কণ্ঠে গানটি রেকর্ড করা হয়েছিল।
লোকসংগীতের এই জনপ্রিয় গানটি রচনা করেছেন শ্রীমৎ মাতান চাঁদ গোস্বামী। এতে সুর ও কণ্ঠ দিয়েছেন কানাই দাস বাউল। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক ইমন চৌধুরী।

প্রযোজনা সূত্রে জানা গেছে, দেশীয় লোকবাদ্য এবং আধুনিক ওয়েস্টার্ন সাউন্ডের সমন্বয়ে গানটিকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে একদিকে শিকড়ের টান বজায় থাকে এবং অন্যদিকে আধুনিক শ্রোতাদের কাছেও তা গ্রহণযোগ্য হয়।

ইমন চৌধুরী বলেন, গানটির প্রতি শুরু থেকেই একটি গভীর আবেগ কাজ করেছে। এতে রয়েছে এক ধরনের হাহাকার ও নীরব অনুভূতি। আমরা চেষ্টা করেছি দেশীয় সংগীতের আবেগের সঙ্গে আধুনিক সাউন্ডের একটি সুষম সংমিশ্রণ তৈরি করতে।

তিনি আরও বলেন, নির্মাতা মেজবাউর রহমান সুমনের সঙ্গে কাজ করা সবসময়ই বিশেষ অভিজ্ঞতা। তবে এই প্রকল্পটি আরও বেশি আবেগঘন, কারণ এতে কানাই দাস বাউলের কণ্ঠে একটি গুরুত্বপূর্ণ লোকগান নতুনভাবে উপস্থাপিত হয়েছে।

নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, মাতান চাঁদ গোস্বামীর এই গানটি বহু বছর ধরে তাঁর প্রিয়। তিনি সবসময় এটি কানাই দাস বাউলের কণ্ঠেই শুনতেন। সিনেমার চিত্রনাট্য লেখার সময়ও গানটি বারবার তাঁর মনে এসেছে।

আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, দুঃখজনকভাবে গানটি শিল্পীর মৃত্যুর পর প্রকাশ পেল। তাঁকে এই কাজটি শোনাতে পারলে ভালো লাগত। তবে তাঁর কণ্ঠ এই চলচ্চিত্রের মাধ্যমে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠ অঞ্চলের দৃষ্টিহীন এই বাউল সাধক কানাই দাস বাউল ছিলেন লোকসংগীতের এক উজ্জ্বল নাম। তাঁর কণ্ঠে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘কে বলে মানুষ মরে’, ‘আমি বুঝলাম না ব্যাপার’সহ অসংখ্য গান মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

‘রইদ’ সিনেমাটি ইতোমধ্যে রটারডাম ও সিয়াটলের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা অর্জন করেছে। ঈদুল আজহায় এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটিতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েতসহ আরও অনেকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
নীহা

আমি এখন সিঙ্গেল না, সম্পর্কে আছি : নীহা

June 29, 2026
অভিনেত্রী পারসা ইভানা

পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ তুললেন অভিনেত্রী পারসা ইভানা

June 29, 2026
অপরাজিতা আঢ্য

আমি বুড়ি হইনি, জীবনটাকে উদযাপন করছি : অপরাজিতা আঢ্য

June 29, 2026

Latest News

নীহা

আমি এখন সিঙ্গেল না, সম্পর্কে আছি : নীহা

অভিনেত্রী পারসা ইভানা

পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ তুললেন অভিনেত্রী পারসা ইভানা

অপরাজিতা আঢ্য

আমি বুড়ি হইনি, জীবনটাকে উদযাপন করছি : অপরাজিতা আঢ্য

পারসা ইভানা

পরিচালকের বিরুদ্ধে পারসা ইভানার অভিযোগ

perizad

অভিনয় ছেড়ে ১৫৬ কোটি টাকার ব্যবসা সামলাচ্ছেন অভিনেত্রী

অভিনেত্রী নাজনীন নীহা

বাগদানের ইঙ্গিত, কাকে বিয়ে করছেন অভিনেত্রী নাজনীন নীহা?

জিও নিউজের সম্প্রচার

জিও নিউজের সম্প্রচার ১৫ দিনের জন্য স্থগিত

সারিকা সাবরিন

বর্তমান সময়ের অনেক নারী দোলনের সঙ্গে নিজের মিল খুঁজে পাবেন : সারিকা

বসন্তের কোকিল

সিঁথির কণ্ঠে ‘বসন্তের কোকিল’, প্রথম দিনেই ৮১ হাজার ভিউ!

ভাস্কর

বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক ভাস্কর চৌধুরী আর নেই

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa