রমজান মাসে ইফতারে শরবত না খাওয়া যায় না। একদিনের রোজার পর শরীর প্রাধান্য দেয় ঠান্ডা ও সুস্বাদু পানীয়ের। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বাজারজাত শরবতের চিনি স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে।

চিনিযুক্ত শরবত তাৎক্ষণিক শক্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে বিভিন্ন শারীরিক সমস্যা ডেকে আনে। আমেরিকার হেলথলাইনের প্রতিবেদনের আলোকে শরবতের স্বাস্থ্যগত উপকারিতা ও অপকারিতা এখানে তুলে ধরা হলো:
চিনিযুক্ত শরবতের উপকারিতা
১. তাৎক্ষণিক শক্তি জোগায় – অনেক সময় গরমে ব্লাড সুগার কমে যায়, চিনিযুক্ত শরবত এটি দ্রুত স্বাভাবিক করতে সাহায্য করে।
২. ডিহাইড্রেশন দূর করে – শরবতের পানি শরীরের পানিশূন্যতা পূরণে সহায়ক।
৩. সতেজ অনুভূতি দেয় – ঠান্ডা শরবত ক্লান্তি দূর করে এবং শরীরকে প্রশান্ত রাখে।
৪. স্নায়ু ও মস্তিষ্ককে চাঙ্গা করে – গ্লুকোজ মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে।
চিনিযুক্ত শরবতের অপকারিতা
১. অতিরিক্ত চিনি ওজন বাড়ায় – শরবতে বেশি চিনি থাকলে এটি ওজন বৃদ্ধির কারণ হতে পারে।
২. রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় – ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে।
৩. দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে – অতিরিক্ত চিনি ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে, যা ডায়াবেটিস, হৃদরোগ ও অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে।
৪. অ্যাসিডিটি বাড়াতে পারে – অতিরিক্ত চিনি কিছু মানুষের জন্য গ্যাস্ট্রিকের কারণ হতে পারে।
৫. হৃদরোগের ঝুঁকি বাড়ে- শরীরে চিনির পরিমাণ বেড়ে গেলে তা রক্ত ভারী করে যা পরে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের মতো সমস্যা তৈরি করে।
৬. একনির পরিমাণ বাড়ে- শরীরে চিনির পরিমাণ বেড়ে গেলে একনি, ব্রণের সমস্যা বাড়তে শুরু করে।
৭. ক্যানসারের ঝুঁকি বাড়ে- শরীরে চিনির আধিক্য শুধু ওজনই বাড়ায় না, এটি ক্যানসার কোষ তৈরিতেও কাজ করে।
৮. বয়স বাড়িয়ে দেয়- ত্বকে দ্রুত বলিরেখা তৈরি করে চিনি। এটি শরীর ও মুখের সৌন্দর্য নষ্ট করে বার্ধক্য দ্রুত ডেকে আনে।
৯. বিষণ্ণতা ও মানসিক অবসাদ বাড়ায়- বিশেষজ্ঞরা বলছেন, শরীরে চিনির পরিমাণ বাড়লে তা বিষণ্ণতা ও মানসিক অবসাদের একটি বড় কারণ হয়ে দাঁড়ায়।
১০. একাধিক শারীরিক সমস্যার ঝুঁকি- শরীরে চিনির পরিমাণ বাড়লে এটি ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়িয়ে দেয়। পাশাপাশি দাঁত ও কিডনি নষ্টের কারণ হয়ে ওঠে।
তাহলে কী করবেন?
শরবত তৈরিতে চিনির স্বাস্থ্যকর বিকল্প বেছে নিন। চিনির ভালো বিকল্প হতে পারে-
১. গুড় বা আখের রস দিয়ে শরবত বানালে প্রাকৃতিক মিষ্টি স্বাদ পাওয়া যায় এবং এটি তুলনামূলক স্বাস্থ্যকর।
২. ডাবের পানি, লেবু-পানি বা বেলের শরবত বেশি উপকারী হতে পারে।
৩. চিনির বিকল্প হিসেবে মধু, পাকা পেঁপে, তরমুজ বা মিষ্টিজাতীয় ফলের রস বেছে নিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


