সারাদিনের ক্লান্তি ও অবসাদ দূর করতে এক গ্লাস ঠান্ডা শরবতের জুড়ি নেই। তবে বাজারের তৈরি শরবত না খেয়ে ঘরে বানানো শরবত খাওয়াই বেশি নিরাপদ। কারণ বাজারের অনেক শরবতে অতিরিক্ত চিনি ও রাসায়নিক উপাদান থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই সহজ কিছু উপকরণে ঘরেই তৈরি করা যায় স্বাস্থ্যকর ও সুস্বাদু শরবত।

ইফতার

Advertisement

চলুন জেনে নেওয়া যাক ইফতারের কোন কোন শরবত রাখতে পারেন

তেঁতুলের শরবত

তেঁতুল গুলে তাতে ঠান্ডা পানি, চিনি, ভাজা শুকনা মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনেপাতা ও বিট লবণ মিশিয়ে ছেঁকে নিলেই তৈরি টক-ঝাল তেঁতুলের শরবত। বরফকুচি দিয়ে পরিবেশন করলে স্বাদ বাড়ে।

দুধের শরবত

জ্বাল দিয়ে ঠান্ডা করা দুধের সঙ্গে চিনি, কাজু, পেস্তা ও কাঠবাদাম বাটা এবং জাফরান মিশিয়ে ব্লেন্ড করুন। উপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন পুষ্টিকর দুধের শরবত।

লেবু-পুদিনা শরবত

লেবু, পুদিনাপাতা, চিনি ও পানি ব্লেন্ড করে ছেঁকে নিন। বরফকুচি দিয়ে পরিবেশন করুন সতেজ লেবু-পুদিনা শরবত।

শসা শরবত

শসা, লেবু, আদা ও সামান্য চিনি ব্লেন্ড করে ছেঁকে ফ্রিজে ঠান্ডা করুন। বরফ দিয়ে পরিবেশন করলে এটি হবে একদম হালকা ও সতেজ পানীয়।

আদা-লেবুর শরবত

লেবুর রস, আদার রস, পানি ও চিনি একসঙ্গে মিশিয়ে সহজেই তৈরি করা যায় এ শরবত। এটি হজমেও সহায়ক।

বেলের শরবত

বেলের শরবত শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে কোষ্ঠ্যকাঠিন্য দূর করতে এটি কার্যকর।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

কলা-চিড়ার লাচ্ছি

চিড়া, দুধ, টকদই, পাকা কলা, চিনি, মধু ও সামান্য লবণ ব্লেন্ড করে বরফসহ পরিবেশন করুন পুষ্টিকর লাচ্ছি।

রোজায় সুস্থ থাকতে তাই কৃত্রিম পানীয় এড়িয়ে ঘরেই তৈরি করুন প্রাকৃতিক উপাদানের শরবত। এতে যেমন থাকবে পুষ্টি, তেমনি মিলবে প্রশান্তি ও সতেজতা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.