Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রঙিন ফুলকপি চাষে প্রথমবারই সফল আজিজুল
ঢাকা বিভাগীয় সংবাদ

রঙিন ফুলকপি চাষে প্রথমবারই সফল আজিজুল

By Shamim RezaFebruary 3, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : আজিজুলের রঙিন ফুলকপি পাইকারি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০-৯০ টাকায়। প্রতিবছর সাদা ফুলকপি চাষ করলেও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কৃষক আজিজুলের ক্ষেতে এখন শোভা পাচ্ছে বর্ণিল ফুলকপি।

রঙিন ফুলকপি

স্থানীয় বাজারেও বেশ সাড়া ফেলেছে এই সবজি; কৌতুহলবশত কিনছেন অনেকে, বিক্রিও হচ্ছে বেশি দামে।

কালিহাতীর উপজেলার ঝাটিবাড়ি গ্রামের কৃষক আজিজুল জানান, রঙিন ফুলকপি চাষে প্রথমে সাহস পাচ্ছিলেন না। ভয় ছিল লোকসানের। পরে কৃষি কর্মকর্তাদের পরামর্শে উদ্যোগী হন। আর প্রথমবারেই তার সফলতা দেখে এখন উৎসাহ পাচ্ছেন অন্য কৃষকরাও।

আজিজুল বলেন, “আমার ১৫ শতক জমিতে প্রায় দেড় হাজারের বেশি ফুলকপির চারা লাগিয়েছিলাম। সবগুলোই ভালোভাবে বড় হয়েছে। এখন বাজারে ৬০ টাকা কেজি পাইকারি দরে বিক্রি করি। সেগুলো আবার খুচরায় বিক্রি হচ্ছে ৭০-৯০ টাকা কেজিতে।”

স্থানীয় কৃষক আমজাদ ও ইব্রাহিম জানান, সাদা ফুলকপির মতই রঙিন ফুলকপির চাষ হবে কিনা, প্রথমে সেটা নিয়ে সংশয় ছিল। কিন্তু আজিজুল ১৫ শতক জমিতে সফলভাবেই চাষ করেছেন।

আজিজুলের রঙিন ফুলকপির ক্ষেত দেখতে আসছেন অনেকে। কেউ কিনে নিয়ে যাচ্ছেন। কেউ আবার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন।

রঙিন ফুলকপি চাষে খরচ কেমন জানতে চাইলে আজিজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খরচ মোটামুটি একইরকম। তবে জৈব সার দিতে হয় বেশি। সাদা ফুলকপির মত রঙিন ফুলকপিও আকারে বেশ বড় হয়।

আজিজুলের রঙিন ফুলকপির পাইকারি ক্রেতা আমিনুল ইসলাম বলেন, “নতুন হিসেবে ভালোই বেচাকেনা হচ্ছে। সাদা কপি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা কেজি, সেখানে রঙিন ফুলকপি বিক্রি করছি ৭০-৯০ টাকা কেজিতে। ক্রেতাদের বাড়তি আগ্রহ থাকায় ভালো দামে বিক্রি হচ্ছে।

“অনেক ক্রেতা এসে বলছেন, রঙিন ফুলকপির স্বাদও ভালো। আমি প্রতিদিন ৩৫-৪০টা বিক্রি করছি।”

কালিহাতী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রীনা রাণী দে বলেন, “প্রথমে তো আজিজুল রঙিন ফুলকপি চাষে রাজি হয়নি। সে বলেছিল লোকসানে পড়বে। পরে অনেক বুঝিয়ে তাকে রাজি করাই।

“এখন তো এলাকায় ব্যাপক সাড়া পড়ে গেছে। বাজারে দামও বেশি, আজিজুলও খুশি। এছাড়া রঙিন ফুলকপিতে পুষ্টিও বেশি।”

মেয়েদের শরীরের কোন অঙ্গটি সবসময় তরুণ থাকে

জানতে চাইলে কালিহাতী কৃষি কর্মকর্তা ফারহানা মামুন বলেন, “এগুলো ইন্ডিয়ান জাতের ফুলকপি। আমাদের দেশে মাত্র দুই বছর আগে আবাদ শুরু হয়। কালিহাতীতে সাধারণত সাদা কপিই চাষ হয়, এবারই প্রথম এই রঙিন কপি চাষ করা হয়েছে। আগামীতে কেউ আগ্রহী হলে আমরা সহযোগিতা করব।”

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আজিজুল চাষে ঢাকা প্রথমবারই ফুলকপি বিভাগীয় রঙিন রঙিন ফুলকপি সফল সংবাদ
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

February 5, 2026
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

February 4, 2026
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

February 4, 2026
Latest News
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.