স্পোর্টস ডেস্ক: টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ১০ বছরের কম সময়েই ১০ হাজার রানের মাউলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। ছন্দে থাকা ইংলিশ ব্যাটসম্যানকে নিয়ে বড় প্রত্যাশা মার্ক টেইলরের। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের বিশ্বাস, টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন রুট।

তিনি জানান, ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যানের জন্য টেন্ডুলকারের রেকর্ড ভাঙা সম্ভব। এখনও অন্তত পাঁচ বছর খেলতে পারে রুট। তাই আমার মনে হয়, টেন্ডুলকারের রেকর্ড ভাঙা তার পক্ষে সম্ভব। গত ১৮ মাস, দুই বছর ধরে রুটকে ভালো খেলতে দেখছি আমি। সে তার ক্যারিয়ারের সেরা সময়ে আছে। তাই সে ১৫ হাজার রান করতে পারে, যদি সুস্থ থাকে।

Advertisement

নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ইংলিশদের ৫ উইকেটে জয়ের নায়ক রুট। নিজের ক্যারিয়ারে কোনো টেস্টের চতুর্থ ইনিংসে প্রথম সেঞ্চুরি করে দলকে জেতান তিনি। ২৭৭ রান তাড়ায় খেলেন ১৭০ বল স্থায়ী ১১৫ রানের অপরাজিত ইনিংস। এই ইনিংসের পথে টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ও সব দল মিলিয়ে চতুর্দশ ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রুট। তার মোট রান এখন ১০ হাজার ১৫।

সাদা পোশাকের সংস্করণে ১৫ হাজার ৯২১ রান করে সবার ওপরে আছেন টেন্ডুলকার। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যানের থেকে এখনও প্রায় ৬ হাজার রান দূরে রুট। ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রুট এক পঞ্জিকাবর্ষে দলটির হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েন। গত বছর ১ হাজার ৭০৮ রান করে তিনি ছিলেন এক বছরে টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

শ্রীশান্তকে চড় মারার ১৪ বছর পর প্রকাশ্যে ক্ষমা চাইলেন হরভজন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.