আন্তর্জাতিক ডেস্ক: টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা ইন্ডাস্ট্রির এমন একজন ব্যক্তি, যার কথা মানুষজন খুবই মনোযোগ সহকারে শোনেন এবং গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকেন। তার বলা কথাগুলো লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করে।

রতন টাটা

Advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রতন টাটার একটি ভিডিও দাবানলের মত ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে রতন টাটাকে বলতে শোনা গিয়েছে কোন কাজটি করতে তাঁর সবচেয়ে বেশি ভালো লাগে, সেই সম্পর্কে।

রতন টাটার এই ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন RPG এন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা। এই ভিডিওতে রতন টাটা যা বলেছেন তা লক্ষ লক্ষ ব্যবহারকারীর মন জয় করেছে। আর এই কারণেই এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে। মানুষজন এটিকে প্রচুর পরিমাণে শেয়ার করছেন, সেই সঙ্গে রতন টাটার প্রশংসায় একেবারে পঞ্চমুখ নেটপাড়া।

ভাইরাল এই ভিডিওতে একটি বড় এবং তাৎপর্যপূর্ণ কথা বলেছেন রতন টাটা। তিনি বলেছেন, ‘সাধারণ মানুষ যে কাজকে অসম্ভব বলে মনে করেন, সেই কাজ করতেই আমি বেশি তিনি আনন্দ পাই’।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা রতন টাটার এই কথা শুনে অনুপ্রাণিত হয়েছে। একজন টুইটার ব্যবহারকারী, মাত্র এক লাখ টাকায় একটি গাড়ি তৈরির জন্য টাটার জেদের কথা উল্লেখ করে লিখেছেন যে রতন টাটা যখন অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের এই গাড়িটি তৈরির কথা বলেন তখন তারা সেটাকে অসম্ভব বলে উল্লেখ করেন। কিন্তু রতন টাটা তাঁর স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন।

অ্যালিয়ন প্রাডোসহ বিভিন্ন মডেলের ১২০ গাড়ি নিলামে উঠছে

অন্য একজন ব্যবহারকারী লিখেছেন যে “রতন টাটা এমন কিছু চিন্তা করেন, যা একজন সাধারণ মানুষ স্বপ্নেও ভাবতে পারে না”। অপর একজন ব্যবহারকারী লিখেছেন শুধুমাত্র তিনিই জানেন তাঁর কাছে কোনটা ঠিক আর কোন টা ভুল। ঈশ্বর সর্বদা ওনার মঙ্গল করুন’।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.