Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মোটরসাইকেল বিক্রি এত কমার পেছনে রয়েল এনফিল্ডই কী কারণ?
জাতীয়

মোটরসাইকেল বিক্রি এত কমার পেছনে রয়েল এনফিল্ডই কী কারণ?

By Tarek HasanFebruary 15, 20243 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : দেশের বাজারে মোটরসাইকেল বিক্রিতে ধস নেমেছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে মোটরসাইকেল বিক্রি কমেছে প্রায় দুই লাখ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

মোটরসাইকেল বিক্রি

বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় দুই চাকার এই বাহনের বিক্রি কেন কমল তা নিয়ে আসছে নানা মত। এর মধ্যে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি, বাড়িভাড়া বেড়ে যাওয়াকে দায়ী করা হচ্ছে। অন্যদিকে বড় পরিসরে বলা হচ্ছে, ডলার সংকট ও ডলারের দাম বৃদ্ধিতে মোটরসাইকেলের দাম ২০ থেকে ৩০ হাজার টাকা বেড়ে যাওয়াই অন্যতম কারণ।

তবে মোটরসাইকেল বিক্রেতাদের কাছ থেকে পাওয়া গেছে আরও একটি কারণ। আর তা হলো, বাংলাদেশের বাজারে বিশ্ববিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিন্ডের প্রবেশ। তারা বলছেন, চলতি বছরের জুলাই থেকে বাংলাদেশের বাজারে আসছে এই ব্র্যান্ড। যারা মোটরসাইকেল কেনার কথা ভাবছেন তাদের অনেকেই এই ব্র্যান্ডটির অপেক্ষায় আছেন। এ কারণে বিক্রি কমেছে। এই ব্র্যান্ডটি বাজারে আসলে বিক্রি বাড়তে পারে।

বিক্রেতারা বলছেন, বাংলাদেশে এই মোটরসাইকেল বাজারজাত করবে ইফাদ অটোস। তারা জানিয়েছেন মডেল ভেদে ব্র্যান্ডটির এক একটি মোটরসাইকেলের দাম হবে ৫ থেকে ৬ লাখ টাকার মধ্যে। ফলে যারা এতোদিন দামি বাইক বলতে ৩ থেকে ৫ লাখ টাকার মধ্যে অন্য মডেলের বাইক কিনতেন তারা আরেকটু অপেক্ষা করছেন, সাড়ে ৩০০ সিসির এই বাইকটি বাজারে আসার।

তবে বিক্রেতারা বলছেন, সম্প্রতি বাংলাদেশের বাজারে ২৫০ সিসির বাইক এসেছে। গত বছরের শেষ এই মডেল বাজারকে খানিকটা চাঙা করে তুলেছিল।

বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি ও নিবন্ধন হওয়া যানবাহন মোটরসাইকেল। এক বছরে যত গাড়ি বিক্রি হয়, তার প্রায় ৮০ ভাগই দুই চাকার এ বাহনের দখলে। স্বভাবতই সংখ্যার হিসাবে ২০২৩ সালে সবচেয়ে বেশি বিক্রি ও নিবন্ধন কমেছে মোটরসাইকেলের। ২০২২ সালে যেখানে সারা দেশে প্রায় ৫ লাখ ৭ হাজার মোটরসাইকেল নিবন্ধন দিয়েছিল বিআরটিএ, সেখানে গত বছর ৩ লাখ ১০ হাজারের কিছু বেশি মোটরসাইকেল নিবন্ধন দিতে পেরেছে সংস্থাটি। অর্থাৎ মোটরসাইকেল নিবন্ধন বা বিক্রি কম হয়েছে ১ লাখ ৯৭ হাজারটি।

২০২৩ সালে দেশে গাড়ি নিবন্ধন কমে যাওয়ার ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটকে দায়ী করছেন বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক অর্থনীতিতে বর্তমানে অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশ যেহেতু এ ব্যবস্থার বাইরে নয়, সেহেতু বাংলাদেশেও এ অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়েছে। তিনি বলেন, গাড়ি, বিশেষত মোটরসাইকেল নিবন্ধনের ক্ষেত্রে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করাও একটা কারণ হতে পারে।

ভালোবাসার মানুষ কে? জানালেন বুবলী

বিজনেস দৈনিক বণিকবার্তা বলছে, ২০২২ সালে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও সংবিধিবদ্ধ রাষ্ট্রমালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের গাড়ি কেনার ওপর নিষেধাজ্ঞা সত্ত্বেও রেকর্ড ৫ লাখ ৭৮ হাজারের বেশি গাড়ি বিক্রি ও নিবন্ধন হয়েছিল। তবে ২০২৩ সালে এসে পাল্টে গেছে এ চিত্র। সদ্য বিদায় নেয়া বছরে গাড়ি নিবন্ধন নেমে এসেছে আট বছরের সর্বনিম্নে। ২০২৩ সালে বিআরটিএ সারা দেশে ৩ লাখ ৬০ হাজার ৮৬১টি গাড়ির নিবন্ধন দিয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৩৮ শতাংশ কম।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় এত এনফিল্ডই কমার কারণ কী? পেছনে বিক্রি মোটরসাইকেল রয়েল
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ভোটকেন্দ্রে বিএনসিসি

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

February 5, 2026
রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

February 5, 2026
ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

February 4, 2026
Latest News
ভোটকেন্দ্রে বিএনসিসি

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

নির্বাহী প্রকৌশলী

দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

গ্যাসের স্বল্পচাপ

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

EC Logo

পোস্টাল ভোট গড়তে পারে জয়-পরাজয়ের ব্যবধান

নবম পে স্কেল

পে স্কেল: নতুন করে শঙ্কায় কয়েক লাখ শিক্ষক-কর্মচারী

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

বৃহস্পতিবার রাত থেকে গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

ক্ষমতা

‘জামায়াত ক্ষমতায় এলে নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হবে’

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.