Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আইপিএলে যে ইতিহাসে নাম লেখালেন অশ্বিন
খেলাধুলা

আইপিএলে যে ইতিহাসে নাম লেখালেন অশ্বিন

By Sibbir OsmanApril 11, 20223 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অনন্য নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। আউট না হয়েও ফিরে গেলেন প্যাভিলিয়নে। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবারের মতো দ্রুত রান তোলার জন্য ‘রিটায়ার্ড আউট’ হন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত রান তুলতে বিশ্ব ক্রিকেটে চতুর্থ ক্রিকেটার হিসেবে রিটায়ার্ড হার্ট করানো হয় অশ্বিনকে। এর আগে পাকিস্তানের শহীদ আফ্রিদি, ভুটানের সোনাম টোবগে আর বাংলাদেশের সানজামুল ইসলামকে কৌশলগত কারণে তুলে নেওয়া হয়েছিল। সানজামুলেরটা ২০১৯ সালের বিপিএলের ঘটনা। আর আইপিএলে এই প্রথম এমন কিছু ঘটল।

রোববার (১০ এপ্রিল) রাতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথমে বেশি সুবিধা করতে পারেনি রাজস্থান। হেটমায়ার ও অশ্বিন রাজস্থানের ইনিংসকে ধরে রেখেছিলেন। কিন্তু বড় রান বোর্ডে তুলতে চাই বড় শট। তাই ডাগআউট থেকে সিগনাল এলো আম্পায়ারকে বলে মাঠ ছাড়ার। আর অশ্বিন সেটাই করলেন।

প্রথম তিন ম্যাচের নায়ক জস বাটলার এদিন ফিরে যান মাত্র ১৩ রান করে। অধিনায়ক সাঞ্জু সামসনও ১৩ করে প্যাভিলিয়নে ফিরে যান।

পঞ্চম উইকেটে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে ৫১ বলে ৬৮ রানের জুটিতে দলকে অনেকটা এগিয়ে দেন হেটমায়ার। তবে ২৩ বলে ২৮ রান করে আহত অবসরে যান অশ্বিন। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত রান তুলতে রিটায়ার্ড হার্ট করানো হয় অশ্বিনকে, যা আইপিএল ইতিহাসে প্রথম।

অশ্বিন ২টি ছক্কার সাহায্যে ২৩ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন। ১৮.২ ওভারে আবেশ খানের বলে ১ রান নেওয়ার পরেই আম্পায়ারকে জানিয়ে সোজা সাজঘরে ফিরে যান তিনি। বোলার আবেশ খান প্রাথমিকভাবে বুঝতেই পারেননি কী ঘটেছে। পরে তিনি উপলব্ধি করেন বিষয়টি।

আসলে দরকারের সময় রাজস্থান ইনিংসকে বিপদ থেকে উদ্ধার করতে নিজের ভূমিকা যথাযথ পালন করেন অশ্বিন। শেষবেলায় যাতে দ্রুত রান তোলা যায়, সেই উদ্দেশ্যেই তিনি ব্যাট ছেড়ে দিয়ে ক্রিজে ডেকে নেন রিয়ান পরাগকে। দলের ভালোর জন্য অশ্বিনের এটি ছিল সুচিন্তিত পদক্ষেপ।

তবে হেটমায়ার একটা প্রান্ত ধরেই রেখেছিলেন। অশ্বিন বেরিয়ে যাওয়ার পরের দুটি বলেই ছক্কা হাঁকান হেটমায়ার। ১৭ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর বোর্ডে ছিল ৪ উইকেটে মোটে ১১৫ রানে। ২৫ বলে ২১ রানে ব্যাটিংয়ে ছিলেন হেটমায়ার। ক্যারিবীয় এ ব্যাটার শেষ তিন ওভারে রীতিমতো তাণ্ডব দেখান। শেষ ওভারে একটি ছয় মারেন অশ্বিন ফেরার পর নামা রিয়ান। ৮ রান নিয়ে রিয়ান সাজঘরে ফেরেন। এরপর ট্রেন্ট বোল্টের নামের পাশে যোগ হয় ২ রান।

হেটমায়ারের ঝড়ো এক হাফ সেঞ্চুরিতে ভর করে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৬ উইকেটে ১৬৫ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় রাজস্থান।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলের বোল্টের বলে বোল্ড হন অধিনায়ক রাহুল। বোল্ট দ্বিতীয় ওভারেই তুলে নেন কৃষ্ণাপ্পা গৌথামকে। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে লাখনৌ। তবে শেষ দিকে ক্রুনাল পান্ডেয়ার ১৫ বলে ২২ এবং মার্কাস স্টোইনিসের অপরাজিত ১৭ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংসে জয়ের আশা দেখছিল তারা। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৫ রান। তবে স্টোইনিস ও আভেস খান শেষ ওভারে ১১ রান নিতে সক্ষম হয়। অবশেষে ৩ রান দূরে থামে লখনৌ।

শচীনকে টপকে গেলেন বাবর

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অশ্বিন আইপিএলে ইতিহাসে খেলাধুলা নাম লেখালেন
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

February 1, 2026
বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

January 31, 2026
বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

January 31, 2026
Latest News
বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

মিরপুর স্টেডিয়াম মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

মিরপুর স্টেডিয়ামে ম্যাচ ও অফিসিয়াল ইভেন্ট ছাড়া মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র: কে কার প্রতিপক্ষ

আর্জেন্টাইন ভক্ত

আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

T20 World Cup

টি-টোয়েন্টি বিশ্বকাপ : আইসিসি-বাংলাদেশ দ্বন্দ্বে নিজেদের অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা

bilbul

বুলবুলের বিরুদ্ধে ফিক্সিং তদন্তের খবর ভিত্তিহীন : বিসিবি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.