ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের অংশবিশেষ) বড় ব্যবধানে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারের বেশি ভোটে পরাজিত করেন।

নির্বাচনে জয়লাভের পর বিভিন্ন মহল থেকে অভিনন্দনে সিক্ত হচ্ছেন রুমিন ফারহানা। দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। রাজনৈতিক অঙ্গনের বাইরে সংস্কৃতি জগত থেকেও আসছে অভিনন্দন বার্তা।
জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে রুমিন ফারহানার সঙ্গে একটি ছবি শেয়ার করে তাকে শুভেচ্ছা জানান। তার এই পোস্ট ইতোমধ্যে ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, ‘হাঁস’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে রুমিন ফারহানা মোট ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পান। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


