Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চলন্ত বাসে লাফ দিয়ে উঠে ডাকাত ধরলেন পুলিশ
ঢাকা বিভাগীয় সংবাদ

চলন্ত বাসে লাফ দিয়ে উঠে ডাকাত ধরলেন পুলিশ

By Shamim RezaMay 17, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঢাকা-আরিচা মহাসড়কে দ্রুত গতিতে ছুটে চলছিল যাত্রীবাহী এক বাস। হঠাৎ সেই বাস থেকে এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। একইসঙ্গে বাসের যাত্রীরাও ডাকাত ডাকাত করে চিৎকার করতে থাকেন। সড়কে দায়িত্বরত অবস্থায় সেটি দেখে ফেলেন পুলিশের এক কর্মকর্তা। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে পড়েন সেই বাসে। ধারালো ছুরি হাতে রাখা ডাকাতকে ধরে ফেলেন তিনি। সে পুলিশের নাম হেলাল। পুলিশ সদস্যের এ সাহসিকতায় বেঁচে যায় প্রায় ২০-২৫ জন যাত্রী। এ ঘটনায় এক পুলিশ সদস্য ও তিন যাত্রী আহত হয়েছেন।

এসআই হেলাল
এসআই হেলাল
Advertisement

গতকাল সোমবার (১৬ মে) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় সেনা শপিং কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত ও ডাকাত সন্দেহে আটক ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক যুবক। বাস থেকে লাথি দিয়ে ফেলা দেওয়াসহ মারধরে আহত হয়েছেন আরেক নারী যাত্রীসহ দুই জন। এ ছাড়া পুলিশের এক সদস্য এক ডাকাতকে আটক করতে গিয়ে আহত হয়েছেন। আহত তিন যাত্রীকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসের এক যাত্রী বলেন, বাসে ২০-২৫ জন যাত্রী ছিল। এক মহিলাকে লাথি মেরে ফেলে দিয়েছে। আরেকজনকে পায়ে কোপ দিয়ে কেটে ফেলেছে। তার গলায় ছুরি ধরেছিল। বলেছে, টাকা না দিলে কেটে ফেলবে। পরে এক ডাকাতকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দেওয়া হয়েছে। বাসটা তখন পালিয়ে গেছে। বাসের স্টাফরা ডাকাতির সাথে জড়িত। না হইলে বাস পালালো কেন?

বাসের আরেক যাত্রী বলেন, বাসটা সাভার যাবে। আমি বাইপাইলে উঠেছি, সাভার থানা স্ট্যান্ড নামবো। কয়েকজন লোক একসঙ্গে উঠছে। এরপর বাস নবীনগরে সেনা মার্কেটের সামনে গেলে একজন লাফ দিয়া ছুরি নিয়া ড্রাইভারের কাছে বসে। বলে যে, ওস্তাদ গাড়ি দাঁড় করাবেন না। না হলে একদম মাইরা দিমু। পরে আমি ভাবভঙ্গি দেইখা বাস থাইকা লাফ দিছি। পরে একটা মহিলা নামবে তারে এমন জোরে একটা লাথি মারছে। বেটি মনে হয় বাস থাইকা বাইরে ২০-২৫ ফুট নিচে গিয়া পড়ছে। পা ভাইঙা গেছে। আরেক যাত্রীর পায়ে কোপ দিয়া রগ কাইটা দিছে। তাগো হাসপাতালে নিয়া গেছে।

ছবিটি জুম করে দেখুন হরিণ খুঁজে পান কিনা, ৯০ শতাংশ মানুষই ভুল উত্তর দেয়

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসলামুজ্জামান বলেন, আমরা ওখানে গিয়ে গণধোলাইয়ের শিকার একজনকে পাই। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। যাত্রীরা বলেছে, ছুরি হাতে ছিনতাইকারী বা ডাকাত সদস্যরা তাদের আক্রমণ করেছিলো। এখনও ঘটনার বিস্তারিত জানতে পারিনি। এঘটনায় বাসটিও জব্দ করা যায়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa