Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বাল্টিক দেশগুলোর সঙ্গে রাশিয়ার সংঘাতের আশঙ্কা
আন্তর্জাতিক

বাল্টিক দেশগুলোর সঙ্গে রাশিয়ার সংঘাতের আশঙ্কা

By Shamim RezaFebruary 14, 20243 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া এক দশকের মধ্যে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। বাল্টিক দেশগুলোর একাধিক রাজনীতিকদের অপরাধী হিসেবে চিহ্নিত করেছে মস্কো। সম্প্রতি এমনটাই দাবি করেছে এস্তোনিয়ার গোয়েন্দা সংস্থা।

সংঘাতের আশঙ্কা

Advertisement

গোয়েন্দা সংস্থাটির দাবি, শুধু ইউক্রেনের ওপর প্রায় দুই বছর ধরে হামলা চালিয়ে রাশিয়া ক্ষান্ত হবে না, অন্যান্য সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের দিকেও সে দেশটির কুনজর রয়েছে। বিশেষ করে বাল্টিক সাগর অঞ্চলে এমন সন্দেহ বেশ কিছুকাল ধরে দানা বাঁধছে। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়েনিয়া রাশিয়ার পরবর্তী আগ্রাসনের শিকার হতে পারে, সেই আশঙ্কার নানা সংকেত দেখতে পাচ্ছে এই তিন দেশ।

সংস্থাটি আরও দাবি করেছে, পশ্চিমা বিশ্বের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের প্রস্তুতি চালাচ্ছে মস্কো। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী রাশিয়া সামরিক বাহিনীতে সংস্কার চালিয়ে সেই প্রস্তুতি শুরু করছে।

এমন এক দিনে এস্তোনিয়ার গোয়েন্দা সংস্থার রিপোর্ট প্রকাশিত হলো, যেদিন রাশিয়ার কর্তৃপক্ষ তিন বাল্টিক দেশের একাধিক নেতাকে অপরাধী হিসেবে চিহ্নিত করেছে।

এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাইয়া কালাস ও রাষ্ট্রসচিব তাইমার পেটারকপ, লিথুয়েনিয়ার সংস্কৃতি মন্ত্রী সিমোনাস কাইরিস ও লাটভিয়ার আগের সংসদের প্রায় ৬০ সদস্যের বিরুদ্ধে সোভিয়েত আমলের সৌধগুলো ধ্বংসের দায়ে পুলিশ আনুষ্ঠানিক অভিযোগ এনেছে। অর্থাৎ সেই ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশ করলে পুলিশের হাতে গ্রেপ্তার হতে পারেন।

রাশিয়ার আইন অনুযায়ী সেই অপরাধের জন্য পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘ঐতিহাসিক স্মৃতি’ ধ্বংসের দায়ে কালাসকে পুলিশ খুঁজছে। উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা শুরু হবার পক্ষ থেকে তিন বাল্টিক দেশে সোভিয়েত আমলের বেশিরভাগ সৌধ ধ্বংস করা হয়েছে। তিন দেশের সরকারই সেগুলোকে রাশিয়ার প্রচারণার হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছিল।

রাশিয়ার সিদ্ধান্তের পর কালাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লেখেন, ‘ক্রেমলিনের মাধ্যমে আমার ও অন্যান্যদের মুখ বন্ধ করার আশা করছে বটে, কিন্তু তাতে লাভ হবে না। আমি ইউক্রেনের প্রতি শক্তিশালী সমর্থন চালিয়ে যাবো। ইউরোপের প্রতিরক্ষা বাড়ানোর পক্ষেও সওয়াল করে যাবো।’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় এলে ন্যাটোর কিছু সদস্য দেশকে রক্ষা না করার যে হুমকি দিয়েছেন, সেই মনোভাবের পরিপ্রেক্ষিতে ইউরোপের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

এস্তোনিয়ার গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী রাশিয়ার পক্ষে অবিলম্বে ইউক্রেনের পাশাপাশি ইউরোপের অন্য কোনো দেশের ওপর হামলার ক্ষমতা না থাকলেও আগামী এক দশকের মধ্যে সেরকম সংঘাতের প্রস্তুতি শুরু করে দিয়েছে মস্কো। সোভিয়েত আমলের সেনাবাহিনীর মতো ক্ষমতা অর্জন করতে সামরিক সংস্কার চালানো হচ্ছে বলে সেই গোয়েন্দা সংস্থা দাবি করছে। ফলে ইউরোপের সেনাবাহিনী ও প্রতিরক্ষা শিল্পখাতকেও পালটা প্রস্তুতি শুরু করতে হবে বলে রিপোর্টে পরামর্শ দেওয়া হয়েছে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস সম্প্রতি ইউরোপের সুরক্ষা ও নিরাপত্তার ক্ষমতা দ্রুত বাড়াতে যৌথ উদ্যোগের পক্ষে সওয়াল করছেন। বিশেষ করে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের উৎপাদন তরান্বিত করতে ইউরোপীয় স্তরে দ্রুত সিদ্ধান্তের জন্য চাপ দিচ্ছেন তিনি।

ফখরুল-খসরুর জামিন মঞ্জুর, মুক্তিতে বাধা নেই

ট্রাম্প সত্যি আবার প্রেসিডেন্ট হলে ইউরোপের প্রতিরক্ষার জন্য বাইরে থেকে প্রত্যাশিত সাহায্য না পেলে নিজস্ব শক্তি প্রয়োগ করে প্রতিরোধ করতে হবে বলে শলৎস মনে করছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa