আন্তর্জাতিক ডেস্ক : ভিসা ছাড়াই ভারতীয় নাগরিকেরা রাশিয়া ভ্রমণ করবেন, আবার রুশ নাগরিকেরাও ভিসা ছাড়া ভারত ভ্রমণ করবেন—দিল্লিকে এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে মস্কো। তবে ভ্রমণকারীদের অবশ্যই দলবদ্ধ হতে। অর্থাৎ একসঙ্গে একই উদ্দেশ্য নিয়ে ভ্রমণ করবেন তাঁরা। বর্তমানে চীন ও ইরানের সঙ্গে এ ধরনের একটি ভ্রমণ চুক্তি রয়েছে রাশিয়ার।

রাশিয়া ভ্রমণ

Advertisement

শুক্রবার দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকভ বৃহস্পতিবার ভ্রমণ চুক্তিটিতে সাড়া দিতে ভারতের প্রতি আহ্বান জানান। মূলত পর্যটন শিল্পকে মহামারির ক্ষতি কাটিয়ে তুলতেই এ ধরনের চুক্তির বিষয়ে আগ্রহী হয়ে উঠেছে রাশিয়া।

এর আগে গত ১ আগস্ট ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) সিস্টেম চালু করে রাশিয়া। এর ফলে ভারতীয় পাসপোর্টধারীদের ব্যবসায়িক ভ্রমণ, অতিথি হিসেবে ভ্রমণ এবং পর্যটকেরা খুব দ্রুত রাশিয়ার ভিসা পেয়ে যাবেন। একই দিনে আরও ৫৫টি দেশের নাগরিকদের জন্য ৫২ ডলারের বিনিময়ে ইলেকট্রনিক ভিসা পাওয়ার স্কিমও চালু করেছে দেশটি। ওই ভিসার মেয়াদ হবে ৬০ দিন। এটি দিয়ে ভ্রমণকারীরা ১৬ দিনের বেশি রাশিয়ায় অবস্থান করতে পারবেন।

রাশিয়া-টুয়েন্টি ফোর টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় রেশেতনিকভ বলেন, ‘মস্কো ইতিমধ্যে চীনের সঙ্গে একই ধরনের প্রক্রিয়া চালু করেছে। ভারত এর পরেই আছে। আমরা তাঁদের কাছে প্রস্তাব পাঠিয়েছি। আপাতত কূটনৈতিক মাধ্যমে আলোচনা হচ্ছে।’

নিজের জনপ্রিয়তা পাওয়ার অনুভূতি প্রসঙ্গে যা বললেন কোনাল

চুক্তিটি খুব দ্রুত হয়ে যাবে বলেও আশাবাদী রেশেতনিকভ। চুক্তি হলে সর্বনিম্ন পাঁচজন ভারতীয় পর্যটক হলেই তাঁরা রাশিয়ায় ভিসা ছাড়া একসঙ্গে প্রবেশের সুযোগ পাবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.