Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইউক্রেনে রুশ সেনা অভিযানের ২ মাস পেরোল
আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ সেনা অভিযানের ২ মাস পেরোল

By Saiful IslamApril 24, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে চলমান রুশ সেনা অভিযানের দুই মাস পার হয়েছে। তবে এখনো শান্তি আলোচনার যেমন ফল শূন্য, তেমনি নেই যুদ্ধ থামার ন্যুনতম লক্ষণ। বরং, আরও জোরদার হয়েছে পুতিন বাহিনীর হামলা। ভয়াবহতার দিক থেকে যুদ্ধের ৬০তম দিনে ব্যাপক আগ্রাসী ছিল রুশ বাহিনী। একাধারে বড় ধরনের হামলা হয় ওডেসা, খারকিভ ও দোনবাসে। এতে প্রাণ যায় ১৭ জনের।
ইউক্রেনে রুশ সেনা অভিযানের ২ মাস পেরোল

Advertisement

ঠিক দু’মাস আগে ‘বিশেষ সামরিক অভিযান’ এর নামে ইউক্রেনের তিন ফ্রন্টে হামলা শুরু করে রাশিয়া। আট সপ্তাহের মাথায় আজভ সাগরের তীর থেকে খারকিভ পর্যন্ত ২ থেকে আড়াইশ’ কিলোমিটার এলাকার মধ্যে এখন রুশ সেনাদের উপস্থিতি। তবে বেশিরভাগ এলাকাই পূর্ণ দখলে নিতে পারেনি তারা। ইউক্রেনের অভাবনীয় প্রতিরোধের মুখে যুদ্ধের মাসখানেকের মাথায় কৌশল পরিবর্তন করে রুশ সেনারা। কিছুদিন হামলা স্তিমিতের পর দ্বিতীয় ধাপের অভিযানে নামে পুতিন বাহিনী। এবার টার্গেট করা হয় দোনবাস ও দক্ষিণাঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ, যাতে ক্রাইমিয়ার সাথে স্থল করিডোর তৈরি করা যায়। এর মাধ্যমে কৃষ্ণসাগরসহ ইউক্রেনের প্রধান স্থাপনাগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই মস্কোর লক্ষ্য। সিএনএনকে এক রুশ সৈন্য বলেন, আমরা ভোলনোভাখায় ছিলাম। মারিনকায় পৌঁছেছে বাহিনী। উত্তর পশ্চিমের দিকে যাচ্ছি। সম্পূর্ণ প্রস্তুত আমরা।

যুদ্ধের ৬০তম দিনে শনিবার ইউক্রেনের একাধিক শহরে ব্যাপক হামলা চালায় পুতিন বাহিনী। কৃষ্ণসাগর উপকূলের শহর ওডেসায় ছোঁড়া হয় ৭টি মিসাইল। এতে বিধ্বস্ত হয় একটি সামরিক স্থাপনা ও একাধিক আবাসিক ভবন। পূর্বাঞ্চলীয় শহর খারকিভেও ৫০টির বেশি রকেট বা গোলা ছুঁড়েছে রুশ বাহিনী। খারকিভের গভর্নর ওলেহ সিনিউহুবোভ জানিয়েছেন, দোনবাসের উত্তর পশ্চিমের শহরটির ২২টি গ্রাম এখন রাশিয়ার দখলে। গেল দু’ মাসে অঞ্চলটিতে ৪০ শিশুসহ কমপক্ষে ৭০০ মানুষ নিহত হয় বলে জানান তিনি। ওলেহ সিনিউহুবোভ বলেন, শত্রুপক্ষ বুঝে গিয়েছে খারকিভে হেরেছে তারা। পুতিন বোঝেননি এখানে এমন প্রতিরোধ হবে। তাই সাধারণ মানুষের ওপর সন্ত্রাস চালাচ্ছে। ঠিক কত সংখ্যক হতাহত নিশ্চিত বলা সম্ভব নয়। কারণ, ধ্বংসস্তুপের নিচে অনেকেই চাপা পড়ে থাকতে পারে।

ইজিউমের ফ্রন্টলাইনে রুশ বাহিনীর সাথে তীব্র লড়াই চলছে ইউক্রেনের সেনাদের। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরটির আরও তিনটি গ্রাম দখলে নিয়েছে পুতিন বাহিনী। হামলা বেড়েছে দোনেৎস্কে। দোনবাসের লাইমান, বারভিনকোভসহ অনেক শহরে চলছে ভারি গোলাবর্ষণ। ইউক্রেনীয় এক বৃদ্ধা বলেন, আমার স্বামী শয্যাশায়ী। জানিনা কী করবো! কোথায় যাবো! এখানে কেন বোমা মারছে? কী করেছি আমরা? আমরা তো কিছুই করিনি।

একই দিন আকাশে রাশিয়ার ১৭টি টার্গেটে হামলার দাবি করেছে ইউক্রেন। ধ্বংস করেছে তিনটি এয়ারক্রাফট, ৫টি ক্রুজ মিসাইল ও ৯টি ড্রোন। এ পর্যন্ত ১৭৭টি রুশ বিমান ও ১৫৪টি হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে দেশটির সেনাবাহিনী।

সূত্র: আল-জাজিরা

পুতিনের সেই কথিত প্রেমিকা অবশেষে জনসম্মুখে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

July 6, 2026
তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

July 6, 2026
ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

July 6, 2026

Latest News

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa