আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিতে চাওয়া পশ্চিমা বহুজাতিক কোম্পানিগুলোকে আটকাতে নতুন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে মস্কো। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আইনটির বাস্তবায়ন দেখা যেতে পারে। ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নানা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। পশ্চিমা বিভিন্ন বহুজাতিক কোম্পানিও রাশিয়ায় তাদের ব্যবসা গুটিয়ে নিতে চাইছে।

সম্প্রতি ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ড রাশিয়ার সঙ্গে তাদের প্রায় তিন দশকের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। তারা দেশটিতে তাদের সব আউটলেট বন্ধ করে দিয়েছে এবং সেখানকার সম্পদ বিক্রি করার চেষ্টা করছে। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পরপরই ম্যাকডোনাল্ড রাশিয়ায় তাদের সব দোকান বন্ধ করে দেয়। তবে কোম্পানিটি এতদিন কর্মীদের বেতন দিয়ে যাচ্ছিল। এখন তারা ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ায় তাদের স্থানীয় কর্মীরা বেকার হয়ে পড়েছে।

এভাবে স্থানীয় রুশদের বেকার হয়ে পড়া আটকাতে এবং বহুজাতিক কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় নানা কোম্পানির ওপর নেতিবাচক প্রভাব পড়া আটকাতে রাশিয়া সরকার নতুন ঐ আইন প্রণয়ন করতে যাচ্ছে। যেসব পশ্চিমা কোম্পানি রাশিয়া ছেড়ে যেতে চাইছে নতুন আইনে রুশ সরকারকে সেসব কোম্পানির ওপর হস্তক্ষেপের বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে পশ্চিমা কোম্পানিগুলোর নিজেদের রাশিয়া থেকে বিচ্ছিন্ন করার কাজটি আরো অনেক বেশি কঠিন হয়ে পড়বে। যদি না তারা বড় আর্থিক ক্ষতি মেনে নিতে প্রস্ত্তত থাকে। কারণ, নতুন আইনে রাশিয়া বিদেশি কোম্পানির স্থানীয় সম্পদ জব্দ করতে পারবে।

ইতালির ঋণদাতা প্রতিষ্ঠান ইউনিক্রেডিট, অস্ট্রেলিয়ার ব্যাংক রাইফিসেন, বিশ্বে আসবাবপত্রের সবচেয়ে বড় ব্র্যান্ড আইকেইএ, ফাস্টফুড চেইন বার্গার কিংসহ আরো কয়েকশ ছোট ছোট বিদেশি কোম্পানি এখনো রাশিয়ায় ব্যবসা করছে। যদিও তাদের কেউ কেউ আপাতত কার্যক্রম স্থগিত রেখেছে। এখন তাদের কোনোটি যদি রাশিয়া থেকে ব্যবসা স্থায়ীভাবে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে নতুন আইনের কারণে তাদের কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আইকেইএ রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে না নিলেও আপাতত দেশটিতে তাদের সব কার্যক্রম স্থগিত রেখেছে। নতুন আইনের বিষয়ে তারা বলেন, তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

Advertisement

রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিতে চাওয়া পশ্চিমা বহুজাতিক কোম্পানিগুলোকে আটকাতে নতুন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে মস্কো। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আইনটির বাস্তবায়ন দেখা যেতে পারে। ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নানা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। পশ্চিমা বিভিন্ন বহুজাতিক কোম্পানিও রাশিয়ায় তাদের ব্যবসা গুটিয়ে নিতে চাইছে।

সম্প্রতি ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ড রাশিয়ার সঙ্গে তাদের প্রায় তিন দশকের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। তারা দেশটিতে তাদের সব আউটলেট বন্ধ করে দিয়েছে এবং সেখানকার সম্পদ বিক্রি করার চেষ্টা করছে। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পরপরই ম্যাকডোনাল্ড রাশিয়ায় তাদের সব দোকান বন্ধ করে দেয়। তবে কোম্পানিটি এতদিন কর্মীদের বেতন দিয়ে যাচ্ছিল। এখন তারা ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ায় তাদের স্থানীয় কর্মীরা বেকার হয়ে পড়েছে।

এভাবে স্থানীয় রুশদের বেকার হয়ে পড়া আটকাতে এবং বহুজাতিক কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় নানা কোম্পানির ওপর নেতিবাচক প্রভাব পড়া আটকাতে রাশিয়া সরকার নতুন ঐ আইন প্রণয়ন করতে যাচ্ছে। যেসব পশ্চিমা কোম্পানি রাশিয়া ছেড়ে যেতে চাইছে নতুন আইনে রুশ সরকারকে সেসব কোম্পানির ওপর হস্তক্ষেপের বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে পশ্চিমা কোম্পানিগুলোর নিজেদের রাশিয়া থেকে বিচ্ছিন্ন করার কাজটি আরো অনেক বেশি কঠিন হয়ে পড়বে। যদি না তারা বড় আর্থিক ক্ষতি মেনে নিতে প্রস্ত্তত থাকে। কারণ, নতুন আইনে রাশিয়া বিদেশি কোম্পানির স্থানীয় সম্পদ জব্দ করতে পারবে।

ইতালির ঋণদাতা প্রতিষ্ঠান ইউনিক্রেডিট, অস্ট্রেলিয়ার ব্যাংক রাইফিসেন, বিশ্বে আসবাবপত্রের সবচেয়ে বড় ব্র্যান্ড আইকেইএ, ফাস্টফুড চেইন বার্গার কিংসহ আরো কয়েকশ ছোট ছোট বিদেশি কোম্পানি এখনো রাশিয়ায় ব্যবসা করছে। যদিও তাদের কেউ কেউ আপাতত কার্যক্রম স্থগিত রেখেছে। এখন তাদের কোনোটি যদি রাশিয়া থেকে ব্যবসা স্থায়ীভাবে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে নতুন আইনের কারণে তাদের কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আইকেইএ রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে না নিলেও আপাতত দেশটিতে তাদের সব কার্যক্রম স্থগিত রেখেছে। নতুন আইনের বিষয়ে তারা বলেন, তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

ফিল্মি কায়দায় ট্র্যাক্টর চালিয়ে বিয়ের মণ্ডপে হাজির কনে, দেখুন ভিডিও

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.