Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রাশিয়ায় ৫০০-এর বেশি ড্রোন হামলা চালাল ইউক্রেন, নিহত অন্তত ৩
আন্তর্জাতিক

রাশিয়ায় ৫০০-এর বেশি ড্রোন হামলা চালাল ইউক্রেন, নিহত অন্তত ৩

By Mynul Islam NadimMay 17, 20262 Mins Read

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাতভর দেশটির বিভিন্ন এলাকায় ৫০০-এর বেশি ইউক্রেনীয় ড্রোন আক্রমণ চালানো হয়। এই হামলায় মস্কোতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। খবর এএফপির।

ড্রোন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজধানী মস্কোসহ এক ডজনেরও বেশি অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ৫৫৬টি ড্রোন ভূপাতিত করেছে।

মস্কোর গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, একটি ড্রোন আবাসিক ভবনে আঘাত করলে এক নারী নিহত হন। তিনি আরও বলেন, ধ্বংসস্তূপের নিচে আরও একজন আটকে আছেন। একই হামলায় দুইজন পুরুষও প্রাণ হারিয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।

Advertisement

তিনি জানান, ভোর ৩টা থেকে মস্কো অঞ্চলে বড় পরিসরের ড্রোন হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা বাহিনী কাজ করে যাচ্ছে। এই হামলায় চারজন আহত হয়েছেন এবং কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে কিয়েভে রাশিয়ার হামলায় ২৪ জন নিহত হওয়ার একদিন পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা প্রতিশোধমূলক হামলা আরও জোরদারের ঘোষণা দেন।

রাশিয়ার রাজধানী মস্কোতেও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর অন্তত ৭৪টি ড্রোন প্রতিহত করা হয়েছে, এতে ১২ জন আহত হয়েছেন।

মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, যেসব স্থানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে সেখানে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১২০টি ড্রোন প্রতিহত করা হয়েছে। যদিও মস্কো অঞ্চল প্রায়ই ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়, তবে শহরটি তুলনামূলকভাবে কম আঘাতপ্রাপ্ত হয়।

অন্যদিকে, সাম্প্রতিক বন্দি বিনিময় ও স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মস্কো ও কিয়েভের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও বেড়েছে।

চার বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেন নিয়মিতভাবে রাশিয়ার ভেতরে হামলা চালিয়ে আসছে এবং দাবি করছে, তারা সামরিক ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ড্রোন
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa