Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সাপের কামড়ে মৃ.ত তরুণকে জীবিত করার কথা বলে কবিরাজের কাণ্ড
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

সাপের কামড়ে মৃ.ত তরুণকে জীবিত করার কথা বলে কবিরাজের কাণ্ড

By Shamim RezaJune 30, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ‘একজন চিকিৎসক ওই বাড়িতে গিয়েছিলেন। কিন্তু মৃত ব্যক্তির স্বজনেরা তাকে লাশ ধরতে দেননি। ওঝা নাকি বলে গেছেন, চিকিৎসা শেষ করার আগ পর্যন্ত এই লাশ ধরা যাবে না’ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাপের কামড়ে মৃত এক তরুণকে ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিত করার কথা বলে টাকা নিয়ে পালিয়ে গেছে এক কবিরাজ। কবিরাজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করার পর গতকাল মধ্যরাতে মৃত যুবককে দাফন করা হয়েছে।

Gazipur

Advertisement

শনিবার (২৯ জুন) বিকেলে মৃত যুবকের পরিবারের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে কড়ি (ছোট শামুকের খোল, যা ওঝা–কবিরাজ ঝাড়ফুঁকে ব্যবহার করেন) আনার কথা বলে পালিয়ে যান ওই ব্যক্তি।

জানা গেছে, মৃত সাইফুল ইসলাম (৪০) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। শুক্রবার রাতে বিলের পানিতে মাছ ধরতে গেলে তাকে সাপে কামড় দেয়। এ সময় তার সঙ্গে থাকা অন্য ব্যক্তি টেঁটা দিয়ে সাপটি মেরে ফেলেন।

সাইফুলকে প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়া হয়। ঝাড়ফুঁক শেষে কবিরাজের বাড়ি থেকে রাতেই তাকে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে সাইফুলের জানাজা হওয়ার কথা ছিল। দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। এমন সময় এক ব্যক্তি এসে কবিরাজ পরিচয় দিয়ে বলেন, ‘মৃত ব্যক্তির শরীর শক্ত হয়ে যায়। কিন্তু তার (সাইফুল) শরীর শক্ত হয়নি। ঘুমন্ত মানুষের মতো নড়াচড়া করছে। কড়ি নিয়ে এসে ঝাড়ফুঁক করলে তাকে সুস্থ করা সম্ভব’। কবিরাজের এমন কথার পর লাশ দাফন বন্ধ করা হয়।”

সাইফুলের স্বজনরা জানান, কবিরাজের কথামতো খোলা মাঠের মধ্যে কলাগাছ, দুধ, মহিষের শিংসহ বিভিন্ন জিনিস আনা হয়। এ সময় কবিরাজ জানান, চিকিৎসার জন্য কড়ি প্রয়োজন। এটি সাভারে পাওয়া যায়। এজন্য কমপক্ষে ১৫ হাজার টাকা লাগবে। তখন তারা তাকে ১৫ হাজার টাকা দেন। কিন্তু রাত ১২টা বেজে গেলেও সেই কবিরাজ আর ফিরে আসেননি।

উৎসুক জনতা ও গ্রামবাসী বলেন, “দুপুরে জানাজা হওয়ার কথা ছিল। সাত দিন আগের সাপে কাটা ব্যক্তিকেও তারা (কবিরাজ) জীবিত করেছেন। তাদের এরকম কথায় বিশ্বাস করে মৃতের স্বজনেরা এই আয়োজন করে।”

সাইফুলের ভাই আলী হোসেন বলেন, “কলাগাছ, দুধ, নতুন সিলভারের কলসিসহ অনেক কিছু ব্যবস্থা করেছি। পরে ওঝা জানায়, চিকিৎসার জন্য কড়ি লাগবে। কড়ি আনতে গিয়ে সে আর ফিরে আসেনি।”

কী ঘটে নীল সিনেমার শুটিংয়ে? সেই অভিজ্ঞতা জানালেন এক পরিচালক

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম বলেন, “শনিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ওই বাড়িতে গিয়েছিলেন। কিন্তু মৃত ব্যক্তির স্বজনেরা তাকে লাশ ধরতে দেননি। ওঝা নাকি তাদের বলে গেছেন, চিকিৎসা শেষ করার আগ পর্যন্ত এই লাশ ধরা যাবে না। ওই ওঝা কড়ি আনার কথা বলে আর ফিরে আসেননি।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

June 26, 2026
Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

June 26, 2026
চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

June 26, 2026

Latest News

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa