Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা শচীন-কোহলি লড়াইয়ে কার পক্ষে সুনীল গাওস্কর?
ক্রিকেট (Cricket) খেলাধুলা

শচীন-কোহলি লড়াইয়ে কার পক্ষে সুনীল গাওস্কর?

By Saiful IslamJanuary 17, 2023Updated:January 17, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : এক দিনের ক্রিকেটে ৪৬টি শতরান হয়ে গিয়েছে বিরাট কোহলির। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা ৭৪টি। সচিন তেন্ডুলকরের ১০০ শতরানের নজির ছুঁতে এখনও ২৬টি শতরান বাকি। সুনীল গাওস্কর অবশ্য এখন থেকেই পক্ষ নিয়ে ফেলেছেন। জানিয়েছেন, কোহলি আরও ৫-৬ বছর খেললে সচিনের নজির ভেঙে দেবেন।

kohli

Advertisement

তিরুঅনন্তপুরমে কোহলির শতরান নিয়ে উচ্ছ্বসিত গাওস্কর। তিনি বলেছেন, ‘‘কোহলি যদি আরও ৫-৬ বছর খেলে তা হলে ১০০টা শতরান করে ফেলবে। এতে কোনও সন্দেহ নেই। কারণ, বছরে প্রায় ৬টা করে শতরান করে কোহলি। তা হলে ২৬টা শতরান করতে ওর ৫-৬ বছরই সময় লাগবে। তবে তার জন্য ৪০ বছর বয়স পর্যন্ত খেলতে হবে ওকে।’’

কোহলির ফিটনেসের উপর ভরসা রয়েছে গাওস্করের। তিনি জানেন, এই দলের কোনও ক্রিকেটার যদি ৪০ বছর পর্যন্ত খেলতে পারেন তা হলে সেটা একমাত্র কোহলিই পারবেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘‘সচিন ৪০ বছর পর্যন্ত খেলতে পেরেছে বলেই ১০০টা শতরান করেছে। কোহলি নিজের ফিটনেস নিয়ে সচেতন। এখনও সব থেকে দ্রুত ছুটতে পারে। এই বয়সেই যে ভাবে সিঙ্গল-ডাবলস নেয় সেটা বাকিদের দেখে শেখা উচিত। এই ফিটনেস নিয়ে ৪০ বছর বয়স পর্যন্ত খেলা খুব কঠিন নয়।’’

এক দিনের ক্রিকেটে সচিনের ৪৯টি শতরান রয়েছে। ৪৬টি শতরান হয়েছে কোহলির। কিন্তু অনেক কম ইনিংসে ৪৬টি শতরান করেছেন তিনি। সচিন ৪৬টি শতরান করতে নিয়েছিলেন ৪৩১টি ইনিংস। কোহলি নিয়েছেন মাত্র ২৬৮টি ইনিংস।

শতরানের হিসাবে টপকাতে না পারলেও দু’টি ক্ষেত্রে সচিনকে ছাপিয়ে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ঘরের মাঠে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের শতরানের সংখ্যা ২০টি। ঘরের মাঠে ১৬৪টি এক দিনের ম্যাচ খেলেছিলেন সচিন। তিরুঅনন্তপুরমে সচিনকে ছাপিয়ে গিয়েছেন কোহলি। দেশের মাটিতে ২১টি শতরান হয়েছে তাঁর। সচিনের থেকে অনেক কম ১০৪টি ম্যাচ নিয়েছেন তিনি।

অন্য আরও একটি পরিসংখ্যানে সচিনকে ছাপিয়ে গিয়েছেন কোহলি। একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সব থেকে বেশি শতরানের নিরিখে যৌথ ভাবে শীর্ষে ছিলেন তাঁরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯টি শতরান রয়েছে সচিনের। গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের নবম শতরান করেছিলেন কোহলি। তিরুঅনন্তপুরমে ১০ নম্বর শতরান এসেছে। অর্থাৎ, একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সব থেকে বেশি শতরানের নজির গড়েছেন কোহলি।

ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে মাশরাফীকে জড়িয়ে ধরলেন ভক্ত

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026
স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

June 22, 2026

Latest News

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa