বলিউড ও দক্ষিণী সিনেমার দুই সুপারস্টারকে একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় ভক্তরা। সবকিছু ঠিক থাকলে জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার-এর নতুন প্রজেক্টে একসঙ্গে দেখা যেতে পারে বলিউড বাদশা শাহরুখ খান এবং তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন-কে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘রাকা’ শিরোনামের এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল যে অ্যাটলি তাঁর নতুন ছবিতে এই দুই তারকাকে একসঙ্গে আনতে পারেন।
এর আগে ‘জওয়ান’ সিনেমায় আল্লু অর্জুনের একটি ক্যামিও চরিত্রে অভিনয়ের কথা থাকলেও শিডিউল জটিলতায় তা সম্ভব হয়নি। তবে এবার সেই আক্ষেপ পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জল্পনা আরও জোরদার হয় ‘রাকা’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর। পোস্টার ঘিরে দর্শক ও ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। শাহরুখ খানের ইতিবাচক প্রতিক্রিয়ার পর অ্যাটলি কুমারের মন্তব্যও এই গুঞ্জনকে আরও শক্তিশালী করেছে।
এছাড়া শোনা যাচ্ছে, এই প্রজেক্টে বিশেষ চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন-কেও। ফলে ‘জওয়ান’-এর পর আবারও এই তারকাদের একসঙ্গে দেখার সম্ভাবনা ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
তবে এখনো পর্যন্ত সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা, কাস্টিং ও শুটিং নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তাই দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


