Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা ঢাকা-১৯: স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাইফুল ইসলাম
ঢাকা বিভাগীয় সংবাদ

ঢাকা-১৯: স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাইফুল ইসলাম

By Saiful IslamNovember 27, 2023Updated:November 27, 20232 Mins Read

হাসান ভুঁইয়া : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।

ঢাকা-১৯: স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাইফুল ইসলাম

Advertisement

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তিনি।

এ সময় তিনি বলেন, আপনারা সকলেই জানেন ২০২৪ সালের ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মনোনয়ন দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমিও মনোনয়ন চেয়েছিলাম। আমি দূর্ভাগ্যবশত মনোনয়ন পাইনি। ৩০০ আসনে ৩ হাজার ৩৫৯ জন মনোনয়ন চেয়েছেন। মনোনয়ন ৩০০জনকেই দিতে হবে, এজন্য বাকি গুলো বঞ্চিত হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবার জনপ্রিয়তা যাচাই করা জন্য উনি শুধু একজনকে নৌকার মনোনয়ন দিয়েছেন। বাকি সবাইকে নির্বাচন করার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এ জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিঃসন্দেহে ফ্রি ফেয়ার একটি নির্বাচন হবে। এই নির্বাচনে কোনো রকম পক্ষপাত মূলক আচরণ কেউ করতে পারবে না, এটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন। আপনাদের মাধ্যমে ঢাকা-১৯ এর সকল সম্মানিত ভোটারদের উদ্দেশ্যে জানাতে চাই, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করছি। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়ার পাথালিয়া ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান সহ শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়ও সাভার-আশুলিয়ার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

মুহাম্মদ সাইফুল ইসলাম আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। নির্বাচনে অংশ নেয়ার উদ্দেশ্যে তফসিল ঘোষণার আগেই তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন। ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। পরে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa