সাইপ্রাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছেন ফরহাদ হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী।

ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার সাইপ্রাস-এ অধ্যয়নরত ফরহাদ সম্প্রতি দেশটিতে অনুষ্ঠিত ‘সাইপ্রাস চলচ্চিত্র দিবস শিশু ও যুব ২০২৬’ প্রতিযোগিতায় অংশ নেন। সেখানে তিনি ‘দ্বিতীয় আত্মা’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। কুমিল্লার এই তরুণ নির্মাতার ৬ মিনিটের চলচ্চিত্রে অভিনয় করেন তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা। প্রতিযোগিতায় তরুণ নির্মাতা বিভাগে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন।
এই অর্জন নিয়ে ফরহাদ বলেন, এটি তার জীবনের প্রথম আন্তর্জাতিক পুরস্কার। বিশ্বমঞ্চে একজন বাংলাদেশি হিসেবে এই স্বীকৃতি পাওয়া তার জন্য বড় অনুপ্রেরণা। ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার প্রেরণা জুগিয়েছে এই সাফল্য।
কুমিল্লার হোমনা উপজেলার এই শিক্ষার্থী বর্তমানে সাইপ্রাসে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে আরও সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্য রয়েছে তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


