Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সাকিবের নাম সরিয়ে ফেলল আইসিসি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সাকিবের নাম সরিয়ে ফেলল আইসিসি

By Shamim RezaOctober 9, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : ভারতের মাটিতে কদিন আগে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন সাকিব আল হাসান। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই এই ফরম্যাটের শেষ ম্যাচ খেলে ফেলেছেন টাইগার এই অলরাউন্ডার। অবসর ঘোষণা করায় এবার আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং তালিকা থেকেও সরানো হলো সাকিবের নাম।

Shakib Al Hasan

Advertisement

আজ (বুধবার) সাপ্তাহিক হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে একপ্রকার নাকানিচুবানি খেয়েছে বাংলাদেশ।

৪৯ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল ব্যবধানে শান্তদের হারিয়েছে সূর্যকুমার যাদবরা। ব্যাটে-বলে বিবর্ণ পারফরম্যান্সের ধাক্কা লেগেছে আইসিসির র‍্যাঙ্কিংয়েও। পিছিয়েছেন বাংলাদেশের প্রায় সবাই।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন টাইগার ব্যাটার তাওহিদ হৃদয়। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তার ওপরে আর কেউ নেই। সিরিজের প্রথম ম্যাচে ১৮ বলে ১২ রানে করেছিলেন হৃদয়।

রঙিন পোশাকে বাজে সময় কাটানো লিটন দাসও পেছালেন দুই ধাপ। নেমে গেছেন র‌্যাঙ্কিংয়ের ৪২ নম্বরে। ভারত সিরিজ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদও এক ধাপ পিছিয়েছেন। অবশ্য একধাপ এগিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টি-টোয়েন্টিতে ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলা শান্ত ৪৬ নম্বরে উঠে এসেছেন।

ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। এ ছাড়া বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন ভারতের ব্যাটাররা।

টাইগার ব্যাটারদের মতো ভালো খবর নেই বোলারদেরও। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশি বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন সূর্যকুমার-হার্দিকরা। সুবিধা করতে পারেননি মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেনরা। যার প্রভাব পড়েছে তাদের র‌্যাঙ্কিংয়েও।

এক ধাপ পিছিয়ে ১৬ নম্বরে নেমে গেছেন মুস্তাফিজ। এ ছাড়া দুই ধাপ পিছিয়ে ২৫ নম্বরে রিশাদ আর সাত ধাপ পিছিয়ে ৩০ নম্বরে আছেন তাসকিন। একাদশে না থাকা তানজিম হাসান সাকিব ৫ ধাপ পিছিয়ে চলে গেছেন ৬৮ নম্বরে। এই বিভাগে শীর্ষে আছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ।

সড়কের ইট তুলে বাড়ি নিয়ে যাচ্ছে গ্রামবাসী

অন্যদিকে, টি-টোয়েন্টির অলরাউন্ডার তালিকায় তিনে উঠে এসেছেন হার্দিক পান্ডিয়া। অবসরের ঘোষণা দেওয়ায় র‌্যাঙ্কিং থেকে সরিয়ে নেওয়া হয়েছে সাকিব আল হাসানের নাম। টি-টোয়েন্টির র‍্যাঙ্কিংয়ের কোনো তালিকায় নেই তার নাম। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Mbappy

বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর এমবাপ্পের আক্ষেপ

July 15, 2026
Messi

ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ছবি

July 15, 2026
স্পেনের কোচ

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চাচ্ছেন স্পেনের কোচ

July 15, 2026

Latest News

Mbappy

বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর এমবাপ্পের আক্ষেপ

Messi

ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় ছবি

স্পেনের কোচ

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চাচ্ছেন স্পেনের কোচ

ICC

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

WorldCup

আর্জেন্টিনা না ইংল্যান্ড? জুয়ার বাজারে বিশ্বকাপ ফাইনালে এগিয়ে কারা

আর্জেন্টিনা

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার কোচের মুখে বাংলাদেশের নাম কেন?

আর্জেন্টিনাকে বিশ্বকাপ

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর

ম্যারাডোনা

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

Argentina

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কারা যাবে ফাইনালে? জানাল সুপারকম্পিউটার

আর্জেন্টিনা

ইংল্যান্ডকে হারানো আর্জেন্টিনার কাছে যুদ্ধ জয়ের সমান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa