ঈদুল আজহায় শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ আসছে বলে শোনা যাচ্ছে। শিগগিরই শুরু হবে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। এতে নাকি নায়কের বিপরীতে দু’জন নায়িকাকে দেখা যাবে।

এ বিষয়ে শোনা যাচ্ছে, সিনেমাতে থাকছেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার নাম।
তবে আরেক নায়িকা কে হচ্ছেন তা জানা যায়নি। তবে পাকিস্তানের কেউ হতে পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
‘রকস্টার’ সিনেমার পরিচালক আজমান রুশোর কথায়, এসব নিয়ে এখনই কোনো কথা বলতে পারছি না। দু-তিন দিনের মধ্যে আমরা দ্বিতীয় নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব।
চূড়ান্ত হওয়ার আগে এ নিয়ে কিছুই বলতে পারছি না।
এদিকে, সম্প্রতি পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র একটি পর্বে তানজিয়া মিথিলা জামান জানিয়েছেন, খুব শিগগিরই সিনেমার নায়িকা হতে যাচ্ছেন তিনি। কথাবার্তা চূড়ান্ত। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা আসবে।
তবে ‘রকস্টার’ সিনেমা প্রসঙ্গে চুপ রয়েছেন তিনি। মিথিলা এবার জানান, সবকিছু চূড়ান্ত হোক, তবেই সিনেমা নিয়ে কথা বলতে পারব।
সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, পরিচালকের সঙ্গে একাধিকবার মিটিংয়ে বসেছেন মিথিলা। চরিত্রটাও তার পছন্দ হয়েছে। তবে প্রধান নায়িকা হিসেবে থাকতে পারেন বাংলাদেশ কিংবা পাকিস্তানের জনপ্রিয় কোনো তারকা।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
কিন্তু কারও সঙ্গে চূড়ান্ত কিছু না হওয়ায় এখনই কিছু বলতে চাইছেন না পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


