Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, সুবিধাভোগীকে সাজা
বিভাগীয় সংবাদ রাজশাহী

আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, সুবিধাভোগীকে সাজা

By iNews DeskJanuary 21, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : মুজিববর্ষ উপলক্ষে বগুড়া সদর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছিলেন জামরুল শেখ (৫২) নামে এক হতদরিদ্র। কিন্তু ঘরে না উঠে তিনি সেটি বিক্রি করে দিয়েছেন।

আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, সুবিধাভোগীকে সাজা

Advertisement

বিষয়টি জানতে পেরে উপজেলার এরুরিয়া ইউনিয়নের কদমতলী এলাকার আশ্রয়ণ প্রকল্পে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। সুবিধাভোগীকে বিচারক একমাসের কারাদণ্ড দেন। একইসঙ্গে ঘরের দলিল ও যাবতীয় কাগজপত্র জব্দ করেন।

শুক্রবার (২০ জানুয়ারি) অভিযানটি পরিচালিত হয়। অভিযোগের সত্যতা মেলায় অভিযুক্তকে সাজা ও তার ঘরের কাগজপত্র জব্দ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন।

জামরুল শেখ বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের কদমতলী এলাকার বাসিন্দা। আশ্রয়ণ প্রকল্পের প্রথম পর্যায়ে ঘর পেয়েছিলেন তিনি। কিন্তু সেখানে না থেকে অন্য স্থানে বসবাস করছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে জামরুল শেখ ২১০৮ দাগে জমিসহ দুই কক্ষের একটি সেমিপাকা ঘর উপহার পান। কিন্তু দুই মাস আগে একই আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী ইদ্রিস আলী আকন্দের কাছে ৭০ হাজার টাকায় ঘরটি বিক্রি করে দেন। অভিযোগ পেয়ে শুক্রবার সকালে অভিযান চালানো হয়। এ সময় ঘর বিক্রির প্রমাণ পাওয়া যায়। এর দায়ে জামরুল শেখকে এক মাসের জেল দেওয়া হয়। এ ছাড়া ঘরের দলিল ও যাবতীয় কাগজপত্র জব্দ করা হয়। জামরুল শেখকে আর ঘর দেওয়া হবে না। তার স্থানে অন্য একজন ভূমিহীনকে ঘরটি দেওয়া হবে।

উপহারের ঘর বিক্রি করে অন্য স্থানে জায়গা কিনেছেন জামরুল শেখ। এখন সেখানেই থাকেন বলে তিনি নিশ্চিত করেছেন।

জামরুলের কাছ থেকে ঘর কেনা ইদ্রিস আলী আকন্দ বলেন, আমার বাড়িঘর কিছুই ছিল না। প্রধানমন্ত্রী আমাকে ঘর উপহার দিয়েছেন। আমার পাশেই জামরুল শেখের ঘর। অভাবের কথা বলে দুই মাস আগে তার উপহারের ঘর আমার কাছে ৭০ হাজার টাকায় বিক্রি করেছে। আমি কিস্তির টাকা দিয়ে ওই ঘর কিনেছি।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিক্রি সাথে কোনো চক্র বা অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই ঘরগুলো প্রাপ্য মানুষদের হাতে তুলে দিতে উপেজাল প্রশাসন কাজ করছে।

ঘর কেনায় ইদ্রিসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে ইউএনও বলেন, যিনি ঘর কিনেছেন তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থীর জরিমানা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa