বলিউডের আলোচিত ও ব্লকবাস্টার হিট সিনেমা ‘তেরে নাম’। এ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয়ে ছিলেন মেগাস্টার সালমান খান এবং অভিনেত্রী ভূমিকা চাওলা। কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী আমিশা প্যাটেল জানিয়েছেন, এ সিনেমায় ভূমিকা চাওলা নয়, নায়িকা হিসেবে সালমান খানের প্রথম পছন্দ ছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ২০০৩ সালে মুক্তি পাওয়া সতীশ কৌশিক পরিচালিত ট্র্যাজেডি-রোমান্টিক সিনেমায় নায়িকা চরিত্র ‘নিরজারা’ রূপে প্রথমে আমিশাকে চেয়েছিলেন সালমান।
অমিশার দাবি, সিনেমার চিত্রনাট্য আর গান শুনেই মুগ্ধ হয়েছিলেন তিনি। তবে পরিচালক কে হবেন, শুটিংয়ের শিডিউল কী হবে- তা নিয়ে ছিল চরম অনিশ্চয়তা। পেশাদারিত্বের জায়গা থেকেই অন্য সব প্রজেক্টের সঙ্গে ডেট মিলিয়ে উঠতে পারেননি তিনি।
বিশেষ সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট জানান, ভাইজান যদি নির্দিষ্ট তারিখ এবং পরিচালক সতীশ কৌশিককে নিয়ে প্রস্তাব দিতেন তবে সুযোগটি কোনোভাবেই হাতছাড়া করতেন না তিনি। সবকিছু পছন্দ হওয়া সত্ত্বেও ‘তেরে নাম’-এর অংশ হতে না পারার আক্ষেপও করেন আমিশা।
আমিশার এমন স্বীকারোক্তি নতুন এক আলোচনার জন্ম দিয়েছে বলিপাড়ায়। অনুরাগীদের মনে উঁকি দিচ্ছে সেই চিরাচরিত প্রশ্ন, ভূমিকার স্নিগ্ধতায় ঘেরা সেই চরিত্রে যদি আমিশা থাকতেন, তবে কি পর্দার রসায়নটা একই রকম জমতো নাকি রাধের পাগলামিতে অন্য কোনো মাত্রা পেতো?
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রসঙ্গত, বলিউডের ‘তেরে নাম’ সিনেমা দর্শক হৃদয়ে আজও প্রেমের আবেশ ছড়াচ্ছে। সিনেমা মুক্তির দুই দশক পেরিয়ে গেলেও এ সিনেমার কাহিনি, গান, সংলাপ- এখনও গেঁথে আছে ভক্তদের মনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


