Advertisement

বলিউড অভিনেতা সালমান খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি’কে ঘিরে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। প্রথমে ১৭ এপ্রিল মুক্তির কথা থাকলেও এখন পর্যন্ত সিনেমাটি মুক্তি পায়নি। জানা যাচ্ছে, এর একাধিক অংশ নতুন করে শুটিং করা হচ্ছে।

মাতৃভূমি

শুধু এই সিনেমাই নয়, ভারত-চীন সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত আরও কয়েকটি সিনেমাও একই ধরনের জটিলতার মুখে পড়েছে।

অভিনেত্রী ভাগ্যশ্রীর স্বামী এবং প্রযোজক হিমালয় দাসানি তার ছেলে অভিমুন্য দাসানিকে নিয়ে ‘দ্য লায়ন অব গালওয়ান’ নামে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষে শহীদ বীর চক্রপ্রাপ্ত সৈনিক গুরতেজ সিংয়ের জীবনের ওপর ভিত্তি করে সিনেমাটি তৈরি হওয়ার কথা ছিল। তবে বর্তমানে এই প্রকল্পের কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে।

এ বিষয়ে হিমালয় দাসানি জানান, ভারত-চীন সম্পর্ক আগের তুলনায় কিছুটা উন্নত হওয়ায় গল্পটি নতুনভাবে ভাবতে হচ্ছে। স্ক্রিপ্ট তৈরি শেষে শুটিংয়ের আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষায়, মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে—চীনবিরোধী কোনো বিষয় সিনেমায় রাখা যাবে না।

তিনি আরও বলেন, অনুমোদন না পাওয়া গেলে গালওয়ান সংঘর্ষের গল্প নিয়ে সিনেমা বানানো অর্থহীন হয়ে যাবে, কারণ বাস্তব ঘটনার মূল অংশই তখন বাদ পড়ে যাবে। তাই আপাতত প্রকল্পটি স্থগিত রাখা হয়েছে।

গত বছরের শেষ দিকে নিজের জন্মদিনে সালমান খান সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করেছিলেন, যেখানে তাকে লাদাখ সীমান্তে এক সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যায়। টিজার প্রকাশের পর চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ তথ্য বিকৃতির অভিযোগ তোলে। পরে ভারতের পর্যটন মন্ত্রণালয় জানায়, এই সিনেমার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

এখন শোনা যাচ্ছে, সিনেমাটির কিছু অংশ নতুন করে শুটিং করা হচ্ছে। একটি সূত্রের দাবি, গালওয়ান প্রসঙ্গ নিয়ে বিতর্কের কারণে নির্মাতারা আরও সতর্ক অবস্থান নিয়েছেন এবং সরাসরি কোনো দেশের নাম ব্যবহার না করার বিষয়েও ভাবছেন।

তবে ‘মাতৃভূমি’ এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি। নির্মাতারা সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করলেও এর জন্য সেন্সর ছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে বলে জানা গেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.