শান্তি আলোচনা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের উদ্দেশ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) রাতে দলটি ইসলামাবাদে অবতরণ করে।

পররাষ্ট্রমন্ত্রী

Advertisement

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবির বরাতে দেশটির সংবাদমাধ্যম ডন জানায়, বিমানবন্দরে পৌঁছানোর পর পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আব্বাস আরাগচিকে স্বাগত জানান। সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার আলোচনার উদ্দেশ্যে শনিবার (২৫ এপ্রিল) পাকিস্তান সফর করবেন।

আরও পড়ুন: এআই ইমেজ টেকনোলজিতে নতুন যুগের সূচনা করছে ওপেনএআই

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তাঁর এই সফরের উদ্দেশ্য হলো অংশীদার দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয় করা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোই ইরানের অগ্রাধিকার।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান সফরের পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া ও ওমানেও সফর করবেন। পাকিস্তানের কর্মকর্তারা মনে করছেন, এই কূটনৈতিক তৎপরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা পুনরায় শুরু করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যার লক্ষ্য চলমান উত্তেজনা নিরসন।

শুক্রবার আব্বাস আরাগচি ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের মধ্যে ধারাবাহিক টেলিফোন আলাপের পরই ইসলামাবাদের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.