ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এর ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট শেষ হওয়ার পরপরই বিভিন্ন কেন্দ্রে গণনা কার্যক্রম শুরু হয়েছে। বিচ্ছিন্ন কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়েছে।

নির্বাচন চলাকালে আলাদা কয়েকটি ঘটনায় অসুস্থ হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ভোট প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু অভিযোগও উত্থাপিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।
তবে যেসব কেন্দ্রে নির্ধারিত সময়ের পরও ভোটারদের দীর্ঘ সারি ছিল, সেখানে উপস্থিত ভোটারদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করার কথা জানানো হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়েছে। এখন সবার দৃষ্টি ফলাফল ঘোষণার দিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


