ভারতের পশ্চিম আন্ধেরিতে আছে বলিউড তারকা সারা আলি খানের বিশাল এক বাংলো বাড়ি। সেই বাড়ি লিজ দিয়ে দিলেন আলোচিত এ অভিনেত্রী। বাড়িটি লিজ দিয়েছেন কোমলমতি শিশুদের জন্য। যাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করেছে প্রোডিজি মন্টেসরি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। আর এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে নিজ বাড়ি খালি করেছেন সারা।

ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, প্রোডিজি মন্টেসরি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের হাতে সারা আলি খান তাঁর বাংলো বাড়ি তুলে দিয়েছেন, যা এখন থেকে শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা হবে। কিছুদিন আগে এ নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে সারার চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী সারা পাঁচ বছরের জন্য দিয়েছেন তাঁর ৪ হাজার ৫০০ বর্গফুট এলাকার বাংলো বাড়িটি।
লিজের দেওয়ার জন্য ৪ কোটি ১৪ লাখ রুপি পাচ্ছেন তিনি। এরই মধ্যেই সিকিউরিটি ডিপোজিট হিসেবে ওই ভাড়াটে সংস্থা নবাবকন্যার কাছে ২০ লাখ টাকা জমা দিয়েছে। লিজের লক-ইন পিরিয়ড ৩৬ মাস। যা কিনা ১ মে থেকে শুরু হবে। প্রথম দুই বছর মাসিক ভাড়া থাকবে সাড়ে ৬ লাখ টাকা। তবে তৃতীয় বছর থেকে ৫ শতাংশ করে বাড়বে বলে জানা গেছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে সারা ব্যস্ত সময় পার করছেন বেশ কিছু নতুন সিনেমার কাজ নিয়ে। প্রায় এক দশকের অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন। তবে দুই বছর ধরে তাঁর ক্যারিয়ারে ভাটা চলছে। তাই ক্যারিয়ারকে নতুন করে চাঙা করতে উঠেপড়ে লেগেছেন সারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


