Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক শেষ মুহূর্তে রাইসির হেলিকপ্টারে কী ঘটেছিল, কী বলেছিলেন পাইলট
আন্তর্জাতিক

শেষ মুহূর্তে রাইসির হেলিকপ্টারে কী ঘটেছিল, কী বলেছিলেন পাইলট

By Shamim RezaMay 22, 20243 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : হেলিকপ্টার দুর্ঘটনায় কয়েকদিন আগেই নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ উচ্চপদস্থ আরও কয়েকজন কর্মকর্তা।

raise

Advertisement

রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে কী ঘটেছিল, সে সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিত খুব কমই জানা গেছে। এবার এ ঘটনার আরও কিছু তথ্য সামনে এনেছেন ইরানের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ গোলাম হোসেইন ইসমাইলি।

ইরানের রাষ্ট্রীয় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা।

প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহান্তে দেশের উত্তর-পশ্চিমে নিহত হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে আরও বিশদ তথ্য প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্সিয়াল চিফ অব স্টাফ গোলাম হোসেইন ইসমাইলি।

মূলত ঘটনার দিন রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির পাশেই আরেকটি হেলিকপ্টারে ছিলেন ইসমাইলি। গত সোমবার রাষ্ট্রীয় টিভির সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট রাইসির কপ্টার যেখানে বিধ্বস্ত হয়েছিল ইরানের সেই ভারজাকান অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি উড্ডয়নের শুরুতে এবং বেশিরভাগ সময়জুড়েই ভালো ছিল।

আজারবাইজাননের সাথে ইরানের সীমান্তে বাঁধ উদ্বোধনের অনুষ্ঠান থেকে ফিরে আসার পথে প্রেসিডেন্ট রাইসির বহরে তিনটি হেলিকপ্টার ছিল। আর এর একটিতেই ইসমাইলি ছিলেন। উড্ডয়নের একপর্যায়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করে।

তিনি বলেন, ঘটনার দিন দুপুর ১টার দিকে হেলিকপ্টারগুলো যাত্রা শুরু করে। স্থানীয় সময় ১৯ মে ওই এলাকার আবহাওয়া স্বাভাবিকই ছিল। প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাঝখানে ছিল। আর এর সামনে ও পেছনে ছিল অন্য দুটি হেলিকপ্টার।

তিনটি হেলিকপ্টার নিয়ে গঠিত এই বহরের দায়িত্বভার ছিল প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির পাইলটের ওপর। ইসমাইলি বলেন, যাত্রা শুরুর ৪৫ মিনিট পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট কাছাকাছি থাকা মেঘ এড়াতে অন্য দুটি হেলিকপ্টারের পাইলটকে আরও উঁচুতে উঠে ভ্রমণ করার নির্দেশ দেন।

সেসময় পর্যন্ত প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল মাঝে এবং এর সামনে ও পেছনে অন্য দুটি হেলিকপ্টার ছিল। তবে হঠাৎ রাইসির হেলিকপ্টার উধাও হয়ে যায়।

ইসমাইলি বলেন, ‘মেঘের ওপর দিয়ে উড়ে যাওয়ার ৩০ সেকেন্ড পর, আমাদের পাইলট লক্ষ্য করলেন- মাঝখানের হেলিকপ্টারটি অদৃশ্য হয়ে গেছে। এরপর আমাদের পাইলট বৃত্তাকারে ঘুরতে থাকেন এবং হেলিকপ্টারটি খুঁজতে থাকেন।’

ইসমাইলি আরও বলেন, এরপর রেডিও ডিভাইসের মাধ্যমে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটির সাথে যোগাযোগ করার একাধিক প্রচেষ্টা চালানো হয়। কিন্তু সেটি সম্ভব হয়নি, আবার মেঘের কারণে তাদের হেলিকপ্টার আরও নিচে নামতে পারছিল না। এরপর তাদের হেলিকপ্টারটি সামনের দিকে আবারও তাদের যাত্রা আবার শুরু করে এবং কিছু সময় পরই নিকটবর্তী একটি তামার খনিতে অবতরণ করে।’

ইরানের এই প্রেসিডেন্সিয়াল চিফ অব স্টাফ বলেন, এরপর তারা ‘অদৃশ্য হয়ে যাওয়া’ হেলিকপ্টারটিতে থাকা পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং প্রেসিডেন্টের সুরক্ষা ইউনিটের প্রধানকে বারবার ফোন করেন। তবে তারা কেউ সাড়া দেননি।

ওই কর্মকর্তা আরও বলেন, অন্য দুটি হেলিকপ্টারের পাইলটরা প্রেসিডেন্টের হেলিকপ্টারের দায়িত্বে থাকা ক্যাপ্টেন মোস্তাফাভির সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু ফোন রিসিভ করেন তাবরিজে জুমার নামাজের ইমাম মোহাম্মদ আলী আলে-হাশেম। তবে তার অবস্থাও ভালো ছিল না। তিনি (আলে-হাশেম) জানান, তাদের হেলিকপ্টারটি একটি উপত্যকায় বিধ্বস্ত হয়েছে।

এরপর ইসমাইলি নিজেই আলে-হাশেমের সাথে দ্বিতীয় দফায় যোগাযোগ করেছিলেন এবং তাদের পরিস্থিতি সম্পর্কে একই উত্তর পেয়েছিলেন।

১০৮ মেগাপিক্সেলের সেরা ক্যামেরা নিয়ে লঞ্চ হলো ইনফিনিক্সের নতুন স্মার্টফোন

তিনি বলেন, ‘যখন আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছাই, তখন লাশের অবস্থায় বোঝা যাচ্ছিল- আয়াতুল্লাহ রাইসি এবং অন্যান্য সঙ্গীরা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাৎক্ষণিকভাবে নিহত হয়েছিলেন, কিন্তু আলে-হাশেম আরও কয়েক ঘণ্টা বেঁচে ছিলেন এবং পরে মারা যান।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa