ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা প্রতি বছরই ওমরাহ পালনে যান। এবারও বর্ষা গেছেন, তবে স্বামীকে দেশে রেখে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে সৌদি আরবে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত জলিল।

বর্ষা আগেই ঘোষণা করেছিলেন, হাতে থাকা দু-তিনটি কাজ শেষ করেই চলচ্চিত্রকে বিদায় দেবেন। দুই সন্তান বড় হয়ে উঠছে এবং তাদের ভবিষ্যৎ ও মানসিকতার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মা হিসেবে নতুন দায়িত্ববোধ থেকেই এই পরিকল্পনা এসেছে।
২০১০ সাল থেকে অনন্ত জলিল নিজের প্রযোজনায় আধুনিক প্রযুক্তিনির্ভর সিনেমা নির্মাণ শুরু করেন। প্রায় প্রতিটি ছবিতে নায়িকা ছিলেন বর্ষা। দেশীয় প্রযোজনার পাশাপাশি তুরস্ক ও আফগানিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনাতেও কাজ করেছেন তারা।
বর্তমানে ‘দ্য স্পাই’ ও ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমা নির্মাণাধীন। দম্পতির ভাষ্য অনুযায়ী, হাতে থাকা অসমাপ্ত প্রকল্পগুলো শেষ করেই তারা স্থায়ীভাবে চলচ্চিত্র থেকে সরে দাঁড়াবেন।
সবশেষ এই জুটিকে দেখা গেছে পরিচালক মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘কিল হিম’ সিনেমায়। এরপর বড় পর্দায় একসঙ্গে আর দেখা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


