Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সৌদি আরবে হজযাত্রীদের জন্য ডিজিটাল ওয়ালেট চালু
আন্তর্জাতিক

সৌদি আরবে হজযাত্রীদের জন্য ডিজিটাল ওয়ালেট চালু

By Saiful IslamJune 5, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : হজ ও ওমরাহযাত্রীদের জন্য প্রথম বারের মতো ডিজিটাল ওয়ালেট চালু করেছে সৌদি আরব। ‘নুসুক ওয়ালেট’ নামে আন্তর্জাতিক এ ওয়ালেট দিয়ে হজযাত্রীরা আর্থিক ব্যয় পরিচালনা করতে পারবেন।

Haji

Advertisement

গতকাল সোমবার (৩ জুন) প্রথম আন্তর্জাতিক ডিজিটাল ওয়ালেট চালু করে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ। সৌদি ন্যাশনাল ব্যাংকের (এসএনবি)-এর সহযোগিতায় দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ ওয়ালেট চালু করে।

সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি ও এনক্রিপশন কৌশল ব্যবহার করে নুসুক ওয়ালেটে সর্বোচ্চ নিরাপত্তা মান নিশ্চিত করা হয়। ব্যাংকিং অবকাঠামোর মতো এ ওয়ালেট দিয়ে যেকোনো লেনদেন করা যাবে।

সৌদি ন্যাশনাল ব্যাংকের ডিজিটাল ভেঞ্চার ও পেমেন্টস এর সিইও ড. সালেহ বিন আল-ফুরাইহ জানান, ওয়ালেটটির আর্থিক নিরাপত্তার সর্বোচ্চ মান নিশ্চিত করতে সৌদি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়। এ উদ্যোগটি হজযাত্রীদের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে এবং হাজিদের প্রত্যাশা পূরণে সহায়তা করবে।

মন্ত্রণালয়ের ডিজিটাল এক্সপেরিয়েন্সের পরিচালক আহমেদ আল-মাইমান বলেন, ‘এটি বিশ্বের প্রথম ডিজিটাল ওয়ালেট ও আন্তর্জাতিক ব্যাংক কার্ড। সৌদি আরবে পবিত্র দুই শহরে অবস্থানকালে হজ ও ওমরাহযাত্রীরা এরমাধ্যমে নিজেদের আর্থিক লেনদেন করতে পারবেন।’

এদিকে আসন্ন হজ করতে সৌদি আরবে প্রায় ১০ লাখ হজযাত্রী পৌঁছেছে। সৌদি আরবের পাসপোর্ট বিভাগ জানিয়েছে, গত ২ জুন পর্যন্ত সৌদি আরবের আকাশ, স্থল ও সমুদ্রপথে ৯ লাখ ৩৫ হাজার ৯৬৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছে।

এর মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক যাত্রী আকাশপথে দেশটিতে প্রবেশ করেন। স্থলপথে ৩৭ হাজার ২৮০ জন এবং সমুদ্রপথে দুই হাজার ৩৯৯ জন পৌঁছেন।

এদিকে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ২৫৭ জন। এখন পর্যন্ত ৫৮ হাজার ১২১ জন ১৪৯টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেন। গত ৯ মে থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়।

আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে।

হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর সারা বিশ্বের ২০ লাখের বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।

সূত্র : খালিজ টাইমস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa