আন্তর্জাতিক ডেস্ক : সারাবিশ্বে সবচেয়ে বেশি খাবার অপচয় বা নষ্ট করার দিক দিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এমনকি বিশ্বব্যাপী প্রতি বছর যে পরিমাণ খাবার নষ্ট হয় তার অর্ধেকেই হয় মধ্যপ্রাচ্যের এ দেশটিতে। সম্প্রতি জাতিসংঘের খাদ্য অপচয় পোগ্রামের একটি প্রতিবেদনে ওঠে এসেছে ‘ভয়াবহ’ এ তথ্য।

সৌদি-আরব

Advertisement

জাতিসংঘের পরিবেশ বিষয়ক পোগ্রামের কর্মকর্তা শেফ লাইলা ফাতাল্লাহ, যিনি খাদ্য অপচয় হ্রাসকরণ নিয়ে কাজ করছেন, তিনি জানিয়েছেন, প্রতিবছর বিশ্বব্যাপী ১ দশমিক ৩ বিলিয়ন টন খাবার নষ্ট করা হয়।

সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী আব্দুল রহমান বিন আব্দুল মোহসেন জাতিসংঘের প্রকাশিত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, খাবার অপচয়ের কারণে সৌদিতে প্রতিবছর ৪০ বিলিয়ন রিয়াল নষ্ট হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, সৌদিতে প্রতি বছর যে পরিমাণ খাদ্য উৎপাদন বা তৈরি করা হয় তার ৩৩ শতাংশই অপচয় করা হয়। এ বিষয়্টি স্বাভাবিকের অনেক বাইরে চলে যাওয়ায় কার্যকরী ব্যবস্থা নিতে হবে বলেও জানিয়েছেন তিনি।

গত বছর সৌদি গ্রেইনস অর্গানাইজেশন (সাগো)-ও এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছিল, খাবার ক্রয়ের জন্য মানুষ যে অর্থ ব্যয় করেন সেটির ওপর ভিত্তি করে তারা খুঁজে পেয়েছেন খাবার নষ্টের কারণে প্রতিবছর ৪০ দশমিক ৪ বিলিয়ন রিয়াল অপচয় হয়।

সংস্থাটির গবেষণায় আরও ওঠে এসেছে, রাজতন্ত্রে ৪ দশমিক ০৬ মিলিয়ন টন অথবা ৩৩ দশমিক ১ শতাংশ খাদ্য অপচয় হয়। যার অর্থ একজন ব্যক্তি গড়ে ১৮৪ কেজি খাবার নষ্ট করেন।

সৌদির সব অঞ্চলকে নিয়ে এ গবেষণাটি চালানো হয়। এতে দেখা গেছে, শুধুমাত্র সবজিই নষ্ট হয় ৩ লাখ ৩৫ হাজার টন। যারমধ্যে রয়েছে ৩৮ হাজার টন ধুন্দুল, ২ লাখ ২ হাজার টন আলু, ৮২ হাজার টন শসা, ১ লাখ ১০ হাজার টন পেঁয়াজ ও ২ লাখ ৩৪ হাজার টন টমেটো।

গবেষণায় সংগ্রহ করা ৩০ হাজার ৮০০ স্যাম্পল থেকে আরও ওঠে এসেছে, সৌদিতে প্রতি বছর প্রধানতম খাদ্যের মধ্যে ৯ লাখ ১৭ হাজার টন আটা ও রুটি, ৫ লাখ ৫৭ হাজার টন চাল এবং ২২ হাজার টন ভেড়ার মাংস অপচয় হয়।

এছাড়া উল্লেখযোগ্য অপচয়ের মধ্যে আরও রয়েছে ১৩ হাজার টন উটের মাংস, মুরগির মাংস ৪ লাখ ৪৪ হাজার টন। এছাড়া ৪১ হাজার টন অন্যান্য মাংস নষ্ট করা হয় সৌদিতে।

সৌদির মানুষ প্রচুর পরিমাণে ফলও অপচয় করে থাকেন। প্রতিবছর দেশটিতে নষ্ট হয় ১ লাখ ৩৭ হাজার টন খেজুর, ৬৯ হাজার টন কমলা, ১২ হাজার টন আম এবং ১ লাখ ৫৩ হাজার টন তরমুজ।

সূত্র: গালফ নিউজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.