Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক যেসব প্রতিভাবানদের নাগরিকত্ব দেবে সৌদি আরব
আন্তর্জাতিক

যেসব প্রতিভাবানদের নাগরিকত্ব দেবে সৌদি আরব

By Saiful IslamJuly 5, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব বিদেশি বিজ্ঞানী, চিকিৎসক, গবেষক, উদ্ভাবক, উদ্যোক্তা এবং অনন্য দক্ষতা ও বিশেষত্বের অধিকারী প্রতিভাবানদের নাগরিকত্ব প্রদান করবে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য জানিয়েছে।

Soudi

Advertisement

এসপিএ অনুসারে, বৃহস্পতিবার একটি রাজকীয় ডিক্রির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। এটা সৌদি আরবের বৈশ্বিক প্রতিভা অনুসন্ধানের প্রতিশ্রুতি প্রমাণ করে। দেশটি তার ভিশন ২০৩০ লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন সেক্টরে উন্নয়নে অবদান রাখতে সক্ষম প্রতিভাবান ও দক্ষ লোকদের সন্ধান করছে। ভিশন ২০৩০ উদ্যোগটি ব্যতিক্রমী সৃজনশীল মনন আকর্ষণ এবং বিনিয়োগের ক্ষেত্রে সৌদি আরবের গভীর আগ্রহকে প্রতিফলিত করে।

ভিশন ২০৩০ হল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মস্তিষ্কপ্রসূত পরিকল্পনা, যা সৌদি আরবের তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার একটি মাস্টারপ্ল্যান। ম্যাকেঞ্জির সহযোগিতায় ৩৭ বছর বয়স্ক যুবরাজ এই পরিকল্পনা তৈরি করেন। এই পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখযোগ্য হলো ‘নিওম’, যেখানে ‘দ্য লাইন’ নামে অত্যাধুনিক মেগাসিটি নির্মাণ করা হবে। মরুভূমিতে কাচের কাঠামোর এই শহরের প্রস্থ হবে ৬৫০ মিটার এবং দৈর্ঘ্য ১০০ মাইল। এখানে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করা হবে এবং ৯০ লাখ মানুষ বসবাস করবে।

ভিশন ২০৩০-এর আওতায় ২০টির বেশি প্রকল্প রয়েছে, যার মধ্যে লোহিত সাগরের তীরে অবকাশযাপন কেন্দ্র এবং কিদিয়া নামে একটি বিনোদন ও শিল্পকলার শহর অন্তর্ভুক্ত। এই কর্মযজ্ঞের অর্থায়ন করা হচ্ছে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড থেকে, যার মূল্যমান ৭০ হাজার কোটি ডলার। এই তহবিল থেকে সারা বিশ্বে বিনিয়োগ করা হচ্ছে, যেমন সফটব্যাংক, নিউ ক্যাসল ফুটবল ক্লাব, এবং টেসলার প্রতিদ্বন্দ্বী লুসিড।

সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ হলেও, তেল বহির্ভূত আয় বৃদ্ধির জন্য বৈশ্বিক বিনিয়োগের দিকে ঝুঁকছে। ভিশন ২০৩০-এর লক্ষ্য তেল বহির্ভূত রপ্তানি জিডিপির ১৬ শতাংশ থেকে ৫০ শতাংশে উন্নীত করা। সূত্র : জিও

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026
রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

July 22, 2026
মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

July 22, 2026

Latest News

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

অভিনেত্রী স্বরা

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa