তারেক বিন ওমর : সাভার পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর খন্দকার শাহ্ মঈনুল হোসেন বিল্টু মারা গেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ২১ শে এপ্রিল মঙ্গলবার দুপুর তিনটা ৩৭ মিনিটের দিকে সাভারের এনাম মেডিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি ঢাকা জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। শাহ মঈনুল হোসেন বিল্টুর মৃত্যুতে নেতাকর্মী, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের ভিতরে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, এর আগে তিনি ভারতের হায়দ্রাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে দেশে ফিরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। পরে সেখানেও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সর্বশেষ তিনি আজ দুপুরে এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি বিল্টুর মৃত্যুতে সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
রাজনৈতিক জীবনে তিনি বহুবার জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিলেন। বিগত ১৭ বছর বিএনপি বিরোধী দলে থাকাকালীন সময়ে সাভারের রাজপথে আন্দোলন,সংগ্রামের একজন সক্রিয় নেতা ছিলেন তিনি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন বিএনপির নেতাকর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


