Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ভর্তি বাণিজ্যে বাধা, বিজ্ঞান শিক্ষককে লাঞ্ছিত
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

ভর্তি বাণিজ্যে বাধা, বিজ্ঞান শিক্ষককে লাঞ্ছিত

By iNews DeskApril 11, 2022Updated:April 11, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জে স্কুল ব্যবস্থাপনা কমিটির দুই সদস্যদের হাতে শারীরিক লাঞ্ছিত হয়েছেন শিক্ষক মাহাবুবুর রহমান। রোববার দুপুরে নারায়ণগঞ্জ হাইস্কুলের মাঠে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। মাহাবুবুর রহমান হাইস্কুলের বিজ্ঞানশিক্ষক এবং স্কুল ব্যবস্থাপনা কমিটির শিক্ষক প্রতিনিধি। এ ঘটনার পর শিক্ষকরা কর্মবিরতিতে যেতে চাইলে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
ভর্তি বাণিজ্যে বাধা, বিজ্ঞান শিক্ষককে লাঞ্ছিত

Advertisement

লাঞ্ছনাকারী ব্যবস্থাপনা কমিটির দুই সদস্য হলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সরকার আলম ও আওয়ামী লীগ নেতা ওয়াজেদ আলী খোকনের ছোট ভাই ওয়াহেদ শাহাদাৎ বাবু। শিক্ষক ও অভিভাবকরা অভিযোগ করেন, ষষ্ঠ শ্রেণিতে ভর্তি বাণিজ্য করতে না পেরে ক্ষুব্ধ হয়ে সরকার আলম ও বাবু এ কাণ্ড ঘটিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে স্কুল ছুটির সময় ব্যবস্থাপনা কমিটির সদস্য সরকার আলম ও বাবু শিক্ষক মাহাবুবুর রহমানকে স্কুল মাঠে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে অন্য শিক্ষকরা মাহাবুবুরকে উদ্ধার করে।

লাঞ্ছিত শিক্ষক মাহাবুবুর রহমান জানান, ছাত্রদের সামনে এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। স্কুলের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি নিয়ে ব্যবস্থাপনা কমিটিতে বিরোধ চলছিল। একটি পক্ষ ভর্তি বাণিজ্য করতে না পেরে তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছেন।

ব্যবস্থাপনা কমিটির সভাপতি চন্দন শীল বলেন, স্কুলের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি নিয়ে কমিটির তিন সদস্য বাণিজ্যের চেষ্টা করছিলেন। আমিসহ স্কুলের সচেতন শিক্ষকরা এতে বাধা হয়ে দাঁড়ালে ওই পক্ষটি আমাদের ওপর ক্ষুব্ধ ছিল। স্কুল ব্যবস্থাপনা কমিটির প্রভাবশালী সদস্য আবদুস সালামের ইশারায় অন্য দুই সদস্য শিক্ষক মাহাবুবুর রহমানকে শারীরিক লাঞ্ছিত করেছেন।

এদিকে সরকার আলম ও ওয়াহেদ শাহাদাৎ বাবু দু’জনই মাহাবুবুর রহমানকে লাঞ্ছিত করার বিষয়টি অস্বীকার করেছেন।

অপহরণ করে ৩দিন ধরে সংঘবদ্ধধর্ষণ, জানালা ভেঙে পালায় স্কুলছাত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa