দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে প্রথম স্ত্রীর কবর জিয়ারত করে অঝোরে কাঁদলেন স্বামী রিয়াদ হোসাইন।

গত শুক্রবার কুমিল্লা ৬নং জগন্নাথপুরের বালুতুপার কবরস্থানে এ ঘটনা ঘটে। এরপর নেটদুনিয়ায় এ ঘটনা ভাইরাল হয়।
রিয়াদ কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকার মো. শাহানু মিয়ার ছেলে। তিনি ভাঙারি ব্যবসা করেন বলে জানা গেছে।
রিয়াদ জানান, আমার প্রথম স্ত্রীর সঙ্গে ২০১৫ সালে পরিচয় হয়। পরে ২০১৭ সালে আমাদের মধ্যে বিয়ে হয়। এরপর প্রথম বছরে আমাদের একটি মেয়ে বাচ্চা হয়। কিন্তু সেদিনই বাচ্চাটি মারা যায়। আমার স্ত্রীর অনেক শখ ছিল তার একটি বাবু হবে। পরে ৫ বছর পর সংবাদ পাই আমাদের একটি বাবু হবে। এরপর বাবু হওয়ার ৯ মাসের মধ্যে আমার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়। পরে হাসপাতালে একটি বাচ্চা হয়। এতে আমরা সবাই খুশি। কিন্তু আমার স্ত্রী পরিপূর্ণ সুস্থ হয়নি।
তিনি আরও জানান, তার পরীক্ষা-নিরিক্ষা করার পর জানলাম তার ক্যান্সার। এ খবরটি আমরা তাকে শুনায়নি। পরে আমরা তাকে বাসায় আনি। একদিন সে বাড়িতে মারা যায়। তার স্মৃতি আমার অনেক মনে পরে। আমি তাকে ভুলতে পারবো না। আমি দোয়া করি মহান আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
জানা যায়, রিয়াদ দ্বিতীয় বিয়ে করতে রাজি ছিল না। পরে তার বাচ্চার জন্য পরিবারের কথায় বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। বিয়ে করার যাওয়ার মুহূর্তে কবরস্থানে গাড়ি থামিয়ে প্রথম স্ত্রীর কবর জিয়ারত করেন তিনি। এসময় অঝোরে কান্না করতে দেখা যায় তাকে। এ দৃশ্যটি তার বোন ভিডিও করেন। পরে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


