ফেনীর ফুলগাজীতে কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দিবাগত রাতে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুন নাহার এই আদেশ জারি করেন।

১৪৪ ধারা জারি
ফাইল ছবি
Advertisement

আদেশে উল্লেখ করা হয়, শনিবার থেকে ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হলো।

আদেশের এই চিঠিতে লেখা হয়, ২ জুলাই বাংলাদেশ আওয়ামীলীগ, ফুলগাজী শাখা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ফুলগাজী শাখা কর্তৃক ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করে।

আজ শুক্রবার (১ জুলাই) বিকেল ৪টায় ত্রাণ বিতরণ কর্মসূচী ঘোষণাকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং উভয় দলের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। যার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন আহত হয়। উভয় দল কর্তৃক একই সময়ে একই স্থানে ত্রাণ বিতরণ কর্মসূচী থাকায় আইন-শৃঙ্খলার অবনতির আশংকা রয়েছে মর্মে অফিসার ইনচার্জ ফুলগাজী থানা অবহিত করেন এবং উক্ত স্থানে আইন-শৃঙ্খলা ভঙ্গের সমূহ সম্ভাবনা রয়েছে।

এর আগে ত্রাণ বিতরণ কর্মসূচীর জন্য বিএনপির প্রস্তুতি সভায় হামলার ঘটনা ঘটে। জেলা বিএনপির সদস্য সচিব আল্লাল উদ্দিন আলাল জানায় এ ঘটনায় তাদের ৩০ এর অধিক নেতা-কর্মী আহত হয়েছেন।

ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মজুমদার জানান, বিএনপির নেতাকর্মীরা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম কোম্পানির ওপর হামলা চালিয়ে ৫ জনকে আহত করে। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সামান্য ধাওয়া-পাল্টা ধাওয়াসহ সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।

পদ্মায় ধরা পড়লো ২০ কেজির কাতল, বিক্রি হলো যত টাকায়

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.