Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

By Saiful IslamNovember 20, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

144

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহা. আবুল মনসুর আজ সন্ধ্যায় এ আদেশ জারি করেন। বাঞ্ছারামপুর সরকারি এস এম মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠ ও তৎসংলগ্ন খালি জায়গা এবং বাঞ্ছারামপুর পৌরসভা জুড়ে এই আদেশ কার্যকর হবে।

আদেশে বলা হয়, বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাংশ বাঞ্ছারামপুর উপজেলার সরকারি এস এম মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সম্মেলন এবং বিএনপির আরেকাংশ একই সময়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করার প্রস্তুতি গ্রহণ করেছে। কোনো পক্ষকেই সম্মেলন বা আলোচনাসভা করার অনুমতি প্রদান করা হয়নি।

এতে বলা হয়, ইতোপূর্বে ১৮ নভেম্বর একাংশের মিছিলকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং জনসাধারনের ও সম্পদের ক্ষতিসাধন হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উভয়পক্ষ একই স্থানে ও সময়ে সম্মেলন কিংবা আলোচনা সভার আয়োজন করলে বর্ণিত স্থানের এবং আশেপাশের সাধারণ জনগণের নিরাপড়া বিঘ্নিত হতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সেহেতু ১৯ নভেম্বর সন্ধ্যা থেকে ২১ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত বর্ণিত স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি বলেন, এই সময়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল গণজমায়েত, সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ মিছিল, র‍্যালি- শোভাযাত্রা ইত্যাদি কার্যক্রম গ্রহণ করতে পারবে না। যেকোনো ধরনের অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে উপজেলাধীন সরকারি এস এম মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠ এবং পৌরসভা এলাকার মধ্যে ৪ জনের অধিক ব্যক্তি জমায়েত হতে পারবে না। কোনো প্রকার রাজনৈতিক প্রচারণামূলক কর্মকাণ্ড গ্রহণ করা যাবে না।

তবে জেলা বিএনপির সদস্য সচিব মো: সিরাজুল ইসলাম জানান, সম্মেলন হবে। ১৪৪ ধারা হবে সেটা তারা জানতেন। সেজন্য আলাদা ভেন্যু ঠিক করে রেখেছেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
১৪৪ কর্মসূচি গ্রুপের ঘিরে চট্টগ্রাম জারি দুই ধারা বিএনপির বিভাগীয় সংবাদ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

February 4, 2026
Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

February 4, 2026
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

February 2, 2026
Latest News
বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.