Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ৫৮০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি!
ঢাকা বিভাগীয় সংবাদ

৫৮০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি!

By Tarek Hasanনভেম্বর 16, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : সারাদেশে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি ৭৩০-৭৫০ টাকা। সেখানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিকেজি গরুর মাংস ৫৮০ টাকায় বিক্রি করে আলোচনায় এসেছেন জালাল উদ্দিন জালু নামের এক মাংস ব্যবসায়ী। কম দামে মাংস বিক্রির খবর ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে ওই দোকানে ভিড় বেড়েছে ক্রেতার।

গরুর মাংস বিক্রি

Advertisement

এ বিষয়ে জালাল উদ্দিনের ভাষ্য, তিনি এখন কম দামে গরু কিনতে পারছেন। এজন্য মাংসও বিক্রি করছেন কম দামে। গত কয়েকদিন ধরে তিনি এ সাশ্রয়ী দামে মাংস বিক্রি করছেন।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডের হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটের জালাল উদ্দিন জালুর মালিকানাধীন ‘বিসমিল্লাহ গোশত বিতান’ দোকানে এ চিত্র দেখা যায়। জালাল উদ্দিন সিদ্ধিরগঞ্জের আটি এলাকার বাসিন্দা

কম দামে গরুর মাংস বিক্রি করার বিষয়ে মাইকিং করছেন দোকানের একজন কর্মচারী। দুজন ব্যস্ত গরু জবাই করতে। বাকিরা সবাই গরুর মাংস বিক্রি করা নিয়ে ব্যস্ত। কয়েকদিন আগেও এখানে ৭৩০ টাকা কেজি গরুর মাংস বিক্রি হয়েছে বলে জানা যায়।

সিদ্ধিরগঞ্জ পুল থেকে গরুর মাংস কিনতে এসেছেন রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী। তিনি জাগো নিউজকে বলেন, ‘কম দামে মাংস বিক্রির খবর ফেসবুকে দেখে এখানে এসেছি। আমাদের এলাকায় গরুর মাংসের কেজি ৭৩০ টাকা। তাই এখান থেকে পাঁচ কেজি মাংস কিনলাম।’

আব্বাস আলী নামের আরেক ক্রেতা বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে ৭৩০ টাকা কেজির গরুর মাংস মিলছে ১৫০ টাকা কমে। সবসময় এমন কম দামে গরুর মাংস পাওয়া গেলে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য উপকার হয়।’০

মাংস বিক্রেতা জালাল উদ্দিন জালুর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এ পেশায় জড়িত। গত তিনদিন ধরে ৫৮০ টাকা কেজি গরুর মাংস বিক্রি করছেন। যতদিন পর্যন্ত গরুর দাম না বাড়বে ততদিন এ দামেই গরুর মাংস বিক্রি করবেন। এছাড়া তার দোকানে যে গরুগুলাে জবাই করা হচ্ছে তা সবই দেশি জাতের।

তিশার আত্মহত্যার চেষ্টা নিয়ে যা বললেন ঘনিষ্টজনরা

জালাল উদ্দিন বলেন, ‘কম দামে গরু কিনতে পারায় এ দামে মাংস বিক্রি করতে পারছি। এ দামে মাংস বিক্রি করায় মোটেও লোকসান হচ্ছে না। বরং আগের চেয়ে বেচাবিক্রি বেড়েছে।’

নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ ফারুক আহমেদ বলেন, গরু যদি তার নিজের ফার্মের হয়ে থাকে তাহলে এটা অসম্ভব কোনো বিষয় না। তার এ উদ্যােগকে সাধুবাদ জানাই।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026
OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

জুন 20, 2026

Latest News

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa