Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সিরিয়ায় ইসরায়েলি সেনাদের কবর রচনা করা হবে : আইআরজিসি প্রধান
আন্তর্জাতিক প্রবাসী খবর

সিরিয়ায় ইসরায়েলি সেনাদের কবর রচনা করা হবে : আইআরজিসি প্রধান

By Mynul Islam NadimDecember 15, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান হোসেইন সালামি বলেছেন, সিরিয়ায় ইসরায়েলি সেনাদের একদিন কবর রচনা হবে। তবে এর জন্য ধৈর্য, সাহসিকতা এবং দৃঢ় বিশ্বাস প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

sirya

Advertisement

তেহরানে দেওয়া এক বক্তৃতায় তিনি উল্লেখ করেন, ইরান দীর্ঘদিন সিরিয়ায় নিজের কোনো স্বার্থের জন্য উপস্থিত ছিল না। বরং মুসলিমদের রক্ষার উদ্দেশ্যেই তাদের অবস্থান ছিল।

সালামি আরও বলেন, যখন সিরিয়ার সরকার পতনের মুখে ছিল, তখন থেকেই ভয়ংকর সব ঘটনা ঘটতে শুরু করে। এখন ইসরায়েলিরা কুনেইত্রা থেকে দামেস্কের বাসিন্দাদের খালি চোখে দেখতে পাচ্ছে, যা মেনে নেওয়া অসম্ভব।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সম্প্রতি প্রতিশ্রুতি দিয়েছেন, সিরিয়ার দখলকৃত অঞ্চলগুলো সিরিয়ার তরুণরাই মুক্ত করবে। সালামি তার বক্তব্যে এই প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করেন এবং বলেন, জায়নিস্টদের জন্য এর মূল্য হবে অনেক ভারী। তারা এই ভূমিতেই চিরদিনের জন্য দাফন হবে।

আসাদ সরকারের পতন এবং এর পরবর্তী পরিস্থিতি সম্পর্কে সালামি বলেন, এটি সিরিয়ার জনগণ এবং মধ্যপ্রাচ্যের জন্য একটি তিক্ত শিক্ষা। দামেস্কের জনগণ এখন গভীর ঘৃণার সঙ্গে উপলব্ধি করছে যে, প্রতিরোধের শক্তি অনুপস্থিত থাকলে একটি জাতির কী ভয়াবহ পরিণতি হয়।

স্বৈরাচার আসাদের পতনের পর দামেস্ক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ উৎসব

তিনি আরও বলেন, আজ আমরা দেখতে পাচ্ছি, সিরিয়ার মাটিতে বিদেশি শক্তিগুলো ক্ষুধার্ত নেকড়ের মতো হামলে পড়েছে। দক্ষিণে জায়নিস্টরা, উত্তরে অন্য শক্তি, পূর্বে অন্য কেউ—আর মাঝখানে একটি অসহায় জাতি তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছে।

হোসেইন সালামি জানান, আইআরজিসি সিরিয়ার জনগণের সম্মান রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, মানুষ বেঁচে ছিল, কারণ আমরা সেখানে ছিলাম। আমরা তাদের জন্য সম্মানের রক্ষক ছিলাম।

সালামির মন্তব্য ইঙ্গিত দেয়, সিরিয়ার ভবিষ্যৎ এখনও কঠিন চ্যালেঞ্জের মুখে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa